1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

অভিজাত এলাকায় গাড়ি চালালে লাগবে অতিরিক্ত ট্যাক্স: মেয়র আতিক

  • সম্পাদনার সময় : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ১৮৯ বার প্রদশিত হয়েছে

রাজধানীর অভিজাত এলাকাগুলোতে গাড়ি চালাতে গেলে অতিরিক্ত ট্যাক্স দিতে হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেছেন, ‌‘গুলশান ও বারিধারার মতো অভিজাত এলাকায় অতিরিক্ত ট্যাক্স দিয়ে গাড়ি চলাচল করতে হবে।’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস উপলক্ষে শনিবার রাজধানীর মালিবাগ-খিলগাঁও এলাকায় ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, ‘ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমিয়ে গণপরিবহন ব্যবহার করে যানজট এবং বায়ু দূষণ কমানো সম্ভব। নগরীতে বড় বড় ফুটপাত নির্মাণ করা হলেও বিভিন্ন কায়দায় সেগুলো দখল হয়ে যায়। ফুটপাত না পেয়ে জনগণকে রাস্তা দিয়ে হাঁটতে হয়। ফলে যানজট বৃদ্ধি পায়। সুস্থতার জন্য লোকজন যাতে নির্দিষ্ট জায়গায় সাইকেল চালাতে পারেন এবং ফুটপাত দিয়ে হাঁটতে পারেন সেজন্য সবার আন্তরিক প্রচেষ্টা প্রয়োজন।’

এ সময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, প্রধান সম্পত্তি কর্মকর্তা মোজাম্মেল হক, ডিটিসিএ’র নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমান এবং স্থানীয় কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

এদিকে শনিবার মালিবাগ এলাকায় ডিএনসিসির মশকনিধন কার্যক্রম পরিদর্শন করেন মেয়র আতিক। এ সময় তিনি বলেন, ‘সবার আন্তরিক প্রচেষ্টার ফলেই ডিএনসিসি এলাকার ডেঙ্গু পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আছে। এডিস মশার বংশবিস্তার রোধে প্রায় ১ হাজার ৭০০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হয়েছে। সুস্থতার জন্য সামাজিক আন্দোলনের কোনো বিকল্প নেই। তাই সবাই মিলে ‘দশটায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার’ স্লোগানটিকে বাস্তবায়নের মাধ্যমে চলমান সামাজিক আন্দোলনকে আরো বেগবান করতে হবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies