1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

বাংলাদেশে করোনায় আরও ৩১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১২৩৩

  • সম্পাদনার সময় : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪৩ বার প্রদশিত হয়েছে

ঢাকা : দেশে করোনাভাইরাস শনাক্তের দৈনিক হার পাঁচের নিচে রইল। গত এক দিনে ১ হাজার ২৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে, যাতে শনাক্তের হার ৪.৫৪ শতাংশ। এ নিয়ে টানা চার দিন শনাক্তের হার পাঁচ শতাংশের নিচে। গতকাল ছিল ৪.৬১ শতাংশ, ২২ সেপ্টেম্বর ৪.৭৯ শতাংশ ও ২১ সেপ্টেম্বর ছিল ৪.৬৯ শতাংশ।

এছাড়া এক দিনের ব্যবধানে দেশে করোনায় মৃত্যু কিছুটা বেড়েছে। গত এক দিনে করোনায় মৃত্যু হয়েছে ৩১জনের।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত এক দিনে ২৭ হাজার ১৪১টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হন ১ হাজার ২৩৩ জন। এ নিয়ে মোট শনাক্ত ১৫ লাখ ৪৯ হাজার ৫৫৩ জন।

এদিকে গত এক দিনে নতুন যে ৩১ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ১৮ জন পুরুষ ও ১৩ জন নারী। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু ২৭ হাজার ৩৬৮ জনের।

এছাড়া গত এক দিনে নতুন সুস্থ হয়েছেন ১ হাজার ৪১৩ জন। এ নিয়ে মোট সুস্থ ১৫ লাখ ৯ হাজার ২০২ জন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। কয়েক মাস সংক্রমণ ও মৃত্যুর হার ঊর্ধ্বগতিতে থাকার পর অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে।

চলতি বছরের শুরুতে করোনাভাইরাসের প্রকোপ অনেকটা নিয়ন্ত্রণে ছিল। তখন শনাক্তের হারও ৫ শতাংশের নিচে নেমেছিল। তবে গত মার্চ মাস থেকে মৃত্যু ও শনাক্ত আবার বাড়তে থাকে। ২১ সেপ্টেম্বর থেকে শনাক্তের হার আবারও পাঁচ শতাংশের নিচে রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে দৈনিক শনাক্তের হার পাঁচ শতাংশের নিচে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে বলা যাবে।

 

 

 

 

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies