1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

বিমানবন্দরে করোনা টেস্ট করা যাবে শনিবার থেকে: স্বাস্থ্যমন্ত্রী

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫৮ বার প্রদশিত হয়েছে

ঢাকা: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগামী শনিবার থেকে আরটি-পিসিআর মেশিনে করোনা টেস্ট করতে পারবেন প্রবাসী যাত্রীরা। বৃহস্পতিবার বিমানবন্দরে ল্যাব বসানোর স্থান পরিদর্শন করে তিনি এসব কথা বলেন। পরিদর্শন শেষে মন্ত্রী গণমাধ্যমকে জানান, ৬ টি ল্যাবে বসবে ১২টি মেশিন। সবকিছুই প্রস্তুত হয়ে গেছে। এই ল্যাব বসলে ২৪ ঘণ্টায় তিন থেকে সাড়ে তিন হাজার নমুনা পরীক্ষা করা যাবে। বৃহস্পতিবারের মধ্যেই বিমানবন্দরে অবকাঠামো নির্মাণ কাজ শেষ হবে। এসময় লক্ষীপুর ১ আসনের সংসদ সদস্য আনোয়ার খান, স্বাস্থ্যমন্ত্রণালয়ের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম, সিটিসি অধ্যাপক নাজমুল ইসলাম, প্রকৌশল অধিদপ্তরের ব্রিগেডিয়ার জেনারেল বসির বিমানবন্দরের নির্বাহী পরিচালক, গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল-আহসান, বিমানবন্দরের স্বাস্থ্য বিভাগের ডা. শাহরিয়ার সাজ্জাদসহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। মন্ত্রী জাহিদ মালেক বলেন, বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি রেমিটেন্স। সেটির যোগান দেয় আমাদের প্রবাসী শ্রমিকেরা। কিন্তু মহামারি করোনায় কাজ হারিয়ে দেশে আসেন বহু শ্রমিক। পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হলে কাজে ফেরার সুযোগ পান তারা। তিনি আরও বলেন, বিমানবন্দরে দ্রুত করোনার টেস্ট করার সুযোগ না থাকায় কয়েকটি দেশের শর্ত ছিল আরটি-পিসিআর বসাতে হবে। দ্রুত কার্যকরের দাবিতে আন্দোলন-বিক্ষোভও করেন প্রবাসীরা। অবশেষে সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের দু’সপ্তাহের বেশি সময় পর বৃহস্পতিবার বিমানবন্দরে বসছে আরটিপিসিআর ল্যাব। বিমানবন্দরে ল্যাব স্থাপনে অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলো হচ্ছে স্টেমজ হেলথ কেয়ার (বিডি) লিমিটেড ঢাকা, সিএসবিএফ হেলথ সেন্টার, এএমজেড হাসপাতাল লিমিটেড, আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতাল, গুলশান ক্লিনিক লিমিটেড ও ডিএমএফআর মলিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক। উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর এসব প্রতিষ্ঠানকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা পরীক্ষার আরটি-পিসিআর ল্যাব বসাতে অনুমোদন দেয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies