1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

ফের উত্তপ্ত কাচঁপুর, পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া, ভাঙ্গচুর, গুলি

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ১৮৪ বার প্রদশিত হয়েছে

ঢাকা : শ্রমিকদের বিক্ষোভে ফের উত্তপ্ত হয়ে উঠছে নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলার কাচঁপুর এলাকা। সেখানে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ওপেক্স ও সিনহা গার্মেন্টসের শ্রমিকরা।
এসময় পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়ায় ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ করেন দুই গার্মেন্টসের কর্মীরা। এতে মহাসড়কে সৃষ্টি হয় তীব্র যানজট।
পরে পুলিশ তাদেরকে সড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করলে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে। এতে ১০ জন শ্রমিক আহত হয় বলে শ্রমিকরা দাবি করেন।
শ্রমিকরা জানান, গত কয়েকদিন যাবত বকেয়া বেতন দেয়ার কথা থাকলেও না দেয়ার টালবাহানা করছে মালিকপক্ষ। এছাড়া শ্রমিকদের অবসর সার্ভিসের টাকা, মাতৃত্বকালীন ছুটি, বাৎসরিক ছুটির টাকা, মৃত্যুজনিত এককালীন বীমার টাকা পরিশোধ করা হচ্ছে না। এনিয়ে মালিকপক্ষের সাথে কথা বললে ছাঁটাই করার ভয়ভীতি দেখায়। গত বুধবার শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের দিন নির্ধারিত ছিল। কিন্তু মালিক পক্ষ শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ না করে কারখানার গেইটে নোটিশ টানিয়ে দেয়। সকাল সকাল থেকে শ্রমিকরা মালিক পক্ষের লোকজনের সাথে কথা বলার চেষ্টা করলেও নোটিশের বাইরে তারা কোনো কথা বলতে রাজি হয়নি। পরে বাধ্য হয়ে শ্রমিকরা বিকেল সাড়ে চারটার দিকে মহাসড়কে নেমে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। প্রায় সাড়ে তিন ঘণ্টা সড়ক অবরোধ শেষে শ্রমিকরা রাত হয়ে যাওয়ায় শ্রমিকরা সড়ক থেকে অবরোধ উঠিয়ে নিয়ে চলে যায়।
বৃহস্পতিবার একই দাবিতে শ্রমিকরা ঢাকা সিলেট ও ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে সকাল অফিসগামী লোকজন আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়ে। রাস্তার দুইপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ বাধ্য হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হালকা লাঠি চার্জ করে এবং রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দেয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies