1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

জবাই বিলের নাম শুনলে আড়ৎদারদের মাছ কেনার আগ্রহ বাড়ে-খাদ্যমন্ত্রী

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২২৫ বার প্রদশিত হয়েছে

নওগাঁ জেলা প্রতিনিধি: “মাছে ভাতে বাঙ্গালী, মাছ খেয়ে মানুষ যেমন তৃপ্তি পায় তেমনি ভাবে পুষ্টিও পায়। জবাই বিলের মাছের কথা শুনলে মৎস্য আড়ৎদারদের মাছ কেনার প্রতি আগ্রহ বাড়ে।” বৃহষ্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে জবাই বিলে ২০২১-২০২২ অর্থ বছরে রাজস্ব খাতের অর্থায়নে পোনামাছ অবমুক্ত করণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। জবাই বিলে মৎস্য কর্মকর্তা রোজিনা পারভীনের সভাপতিত্বে দুই লক্ষ টাকার বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্ত করা হয়। পরবর্তী সময়ে বেলা ১১টার দিকে পাহাড়ীপুকুর বধ্যভূমিতে বৃক্ষরোপন শেষে পালপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরের নতুন ভবনের কার্যক্রম পরিদর্শন করেন। পরে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে অস্বচ্ছল সাংস্কৃতিসেবীদের মাঝে ও সাপাহার উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ প্রান্তীক চাষীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। এসময় ক্ষতিগ্রস্থ ১১জন প্রান্তীক চাষীদের মাঝে জনপ্রতি নগদ ১ হাজার টাকা, ৬টি কিশোর-কিশোরী ক্লাবের মাঝে সাংস্কৃতিক ও ক্রীড়া সামগ্রী, অস্বচ্ছল ১০ জন সঙ্গীত শিল্পীদের মাঝে নগদ জনপ্রতি ২৫শ’ টাকা ও নির্যাতিত ৫জন মহিলার মাঝে জনপ্রতি ৫ হাজার টাকার চেক প্রদান করা হয়। এসময় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজান হোসেন মন্ডল, সাপাহার উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, সাধারন সম্পাদক মাসুদ রেজা সারোয়ার সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীগণ ও অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies