1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

আসামি বহনকারী গাড়িতে সিলিন্ডার বিস্ফোরণ, ৪ পুলিশ দগ্ধ

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭৮ বার প্রদশিত হয়েছে

নোয়াখালী : নোয়াখালী জেলা কারাগার থেকে ৪ আসামি নিয়ে লক্ষ্মীপুর যাওয়ার পথে বহনকারী মাইক্রোবাসের সিলিন্ডারের বিস্ফোরণে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ সময় চার পুলিশ সদস্য দগ্ধ হয়েছেন।
আজ বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বেগমগঞ্জ উপজেলার কেন্দুরবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার (এসপি) শহীদুল ইসলাম।
তিনি বলেন, আসামি বহনকারী গাড়িতে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এতে চার পুলিশ সদস্য ঝলসে গেছেন। আহতদের মধ্যে কনস্টেবল রাকেশ ও বেসান্তের অবস্থা আশঙ্কাজনক। তাদের ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, নোয়াখালী জেলা কারাগার থেকে চার আসামি নিয়ে লক্ষ্মীপুর যাওয়ার পথে বেগমগঞ্জের কেন্দুরবাগ নামক স্থানে পুলিশের ওই গাড়িতে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এ সময় চার পুলিশ দগ্ধ হন। তাদের তাৎক্ষণিকভাবে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ছাড়া আসামিরা সুস্থ রয়েছেন। তারা বর্তমানে বেগমগঞ্জ থানা পুলিশের হেফাজতে রয়েছেন।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান শিকদার বলেন, লক্ষ্মীপুর নেওয়ার পথে কেন্দুরবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চার আসামি বেগমগঞ্জ মডেল থানা হেফাজতে রয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies