1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বগুড়ায় আদালত চত্বর থেকে আসামির পলায়ন তফসিল ঘোষণা: আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্বাচন যত সহজ ভাবছেন, তত সহজ নয়-নেতাকর্মীদের তারেক রহমান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গ্রীন কলাকোপা এষ্টেট এর আয়োজনে দোয়া মাহফিল ‘খুব শিগগিরই’ দেশে ফিরবেন তারেক রহমান : মির্জা ফখরুল বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মহাস্থান মাজার জামে মসজিদে দোয়া মাহফিল বগুড়া প্রেসক্লাবের ক্রিকেট টুর্ণামেন্টে শহীদ আব্দুল মান্নান একাদশ চ্যাম্পিয়ন বগুড়ার উপশহরে দাড়িপাল্লায় ভোট চাইলেন জামায়াত প্রার্থী সোহেল আজ ১২ ডিসেম্বর আদমদীঘি হানাদার মুক্ত দিবস রাজশাহীতে জামায়াত কর্মী শান্ত হত্যা: মূল আসামি রিপন গ্রেফতার

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সহায়তায় গরীব দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২০৩ বার প্রদশিত হয়েছে

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির আর্থিক সহায়তায় ও টিএমএসএস’র উদ্যোগে  বৃহস্পতিবার বগুড়ার নওদাপাড়ায় টিএমএসএস মম ইন বিনোদন জগৎ তৌফিক হাসান ময়না মঞ্চে করোনা সংকট মোকাবেলায় বিপদগ্রস্থ, কর্মহীন, দরিদ্র অসহায় মানুষেরই মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিরতণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শওকত জামিল । তিনি তার বক্তব্যে বলেন, গরীব দুস্থদের সহায়তায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। তাহলে তাদের দুঃখ, কষ্ট দূর হবে। করোনা এখনো নির্মূল হয়নি তাই সবাইকে সরকার নির্দেশিত নিয়ম মেনে চলতে হবে । আমরা সবাই মাস্ক ব্যবহার করব। টিএমএসএস মানব কল্যাণে কাজ করছে। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক তাদের সঙ্গে যুক্ত হয়েছে। আমরাও মানব কল্যাণে তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন টিএমএসএস’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম, উপ-নির্বাহী পরিচালক-২ ডা: মোঃ মতিউর রহমান, উপ-নির্বাহী পরিচালক-৩ মোঃ সোহরাব আলী খান, পরামর্শক কৃষিবিদ মোঃ আসাদুর রহমান প্রমূখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিএমএসএস’র আজীবন সদস্য ও উপদেষ্টা মুহাম্মদ আনোয়ারুল ইসলাম বাচ্চু। অনুষ্ঠান সঞ্চালনা করেন টিএমএসএস কর্মকর্তা আব্দুল হান্নান ও ফারহানা শওকত। উল্লেখ্য ১০০০ দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত বস্তায় রয়েছে ১০ কেজি চাল, ১৫ কেজি আলু, ১ লিটার সয়াবিন, ১ কেজি মুড়ি, ১ কেজি ডাল। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা উপায় এর মাধ্যমে ৬৫০ জন করোনায় ক্ষতিগ্রস্থ গরীব দুস্থদের মাঝে ৩০০০ টাকা করে নগদ বিতরণ করা হবে। গতকাল অনুষ্ঠান স্থলে ২৩ জনকে উপায় এর মাধ্যমে নগদ টাকা প্রদান করেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। উক্ত অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies