1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী মরহুম সাংবাদিক রউফ জালালের পরিবারের খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব অবৈধভাবে তেল মজুতের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নন্দীগ্রাম কলেজপাড়া আদর্শ ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বগুড়া করনেশন স্কুলের এসএসসি ১৩ তম ব্যাচের মিলনমেলা ও ইফতার ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি পূরণ করেছেন তারেক রহমান: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী-মীর শাহে আলম সংসদকে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী সংসদ অধিবেশন ১৫ মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা রাষ্ট্রপতির বক্তব্যের সময় বিরোধী জোটের ওয়াকআউট

ধুনটে চার দিন পর ধান ক্ষেত থেকে নিখোঁজ নারী ইউপি সদস্যের লাশ উদ্ধার

  • সম্পাদনার সময় : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
  • ২০৬ বার প্রদশিত হয়েছে

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনটে নিখোঁজের চার দিন পর ধান ক্ষেত থেকে রেশমা খাতুন (৩৮) নামে এক ইউপি সদস্যের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মথুরাপুর ইউনিয়নের কুঁড়িগাতি গ্রামের ধান ক্ষেত থেকে ওই নারী ইউপি সদস্যের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। নিহত রেশমা খাতুন মথুরাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের ফরিদ উদ্দিনের স্ত্রী এবং তিনি মথরাপুর ইউনিয়ন পরিষদের ৭,৮,৯নং সংরক্ষিত আসনের সদস্য ছিলেন। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, ইউপি সদস্য রেশমা খাতুন গত ১৮ সেপ্টেম্বর বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়ে যায়। কিন্তু এঘটনায় ধুনট থানায় কোন জিডি বা অভিযোগ করা হয়নি। বুধবার দুপুরে সংবাদ পেয়ে তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে। প্রাথমিক তদন্তে লাশের শরীরে আঁচরের চিহ্ন পাওয়া গেছে। ধারনা করা হচ্ছে তাকে হত্যার পর লাশ ধান ক্ষেতে ফেলে রেখে গেছে। ইতিমধ্যেই পুলিশ এই হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও আসামীদের গ্রেফতারের চেষ্টা করছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies