1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

‘ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট শুরু হচ্ছে দ্রুত’

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ১৮৪ বার প্রদশিত হয়েছে

ঢাকা : বাংলাদেশ বিমান এয়ারলাইন্স ঢাকা-নিউইয়র্ক খুব দ্রুত পুনরায় সরাসরি ফ্লাইট চলাচল শুরু করতে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের ফাঁকে বিভিন্ন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণ নিয়ে সোমবার (২০ সেপ্টেম্বর) নিউইয়র্কের হোটেল লাটে প্যালেসে সাংবাদিকদের বিফ্রিংকালে পররাষ্ট্রমন্ত্রী এ আশাবাদ ভ্যক্ত করেন।
অব্যাহত লোকসানের মুখে ২০০৬ সালে বন্ধ হয়ে যায় বিমানের ঢাকা-নিউ ইয়র্ক ফ্লাইট।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের প্রধানমন্ত্রী নিউইয়র্ক এসেছেন বাংলাদেশ বিমানের ফ্লাইটে করে। অচিরেই আমরা আশা করছি বিমানের ফ্লাইট নিউ ইয়র্কে শুরু হবে। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ফেডারেশন অ্যাভিয়েশন অথরিটির সঙ্গে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে। এজন্য আমরা আশাবাদি।
বাংলাদেশে বিমানের ফ্লাইটে নিউইয়র্কে আসার জন্য ইমিগ্রেশনে যে বিড়ম্বনা হয় সেগুলো হয়নি। তার সকল সফর সঙ্গী কারে করে গন্তব্যস্থলে পৌঁছেন বলে জানান তিনি।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট স্থানীয় সময় রোববার বিকেল ৫টা ২৬ মিনিটে প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের নিয়ে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies