1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

করোনাকালে একজন মানুষও না খেয়ে মারা যায়নি: খাদ্যমন্ত্রী

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫০ বার প্রদশিত হয়েছে

নওগাঁ জেলা প্রতিনিধিঃ করোনাকালে একজন মানুষও না খেয়ে মারা যায়নি বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) নওগাঁর নিয়ামতপুরের বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। খাদ্যমন্ত্রী বলেন, করোনাকালে সমাজের সব শ্রেণি-পেশার জন্য আর্থিক প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের করোনা ব্যবস্থাপনা বিশ্বের কাছে প্রশংসিত হচ্ছে। সাধন চন্দ্র মজুমদার বলেন, কৃষকের উন্নয়নে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। সার, বীজ ও বিদ্যুৎ কোনো কিছুরই অভাব নেই কৃষকের। কৃষক ধানের ন্যায্যমূল্য পাচ্ছে। করোনাকালে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকায় চাল দেওয়া হয়েছে। মন্ত্রী বলেন, তৃণমূল কর্মীরাই আওয়ামীলীগের প্রাণশক্তি। দলের ক্রান্তিকালে তারাই এগিয়ে এসেছেন বার বার। অল্প কিছুদিনের মধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়ন যিনিই পান, নৌকার প্রার্থীর বিজয়ে নেতাকর্মীদের একতাবদ্ধভাবে কাজ করতে হবে। বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদের সভাপতিত্বে জনসভায় নিয়ামতপুর উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি ঈশ্বর চন্দ্র বর্মণ ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies