1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

বান্দরবানে ভ্রমণকারীদের ওপর সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, ২ তরুণী আহত

  • সম্পাদনার সময় : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭৭ বার প্রদশিত হয়েছে

বান্দরবান : বান্দরবানে ভ্রমণকারীদের গাড়িতে পাহাড়ের অস্ত্রধারী সন্ত্রাসীরা গুলি করেছে। এ সময় গাড়িটি খাদে পড়ে ২ জন ভ্রমণকারী তরুণী আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানান, বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের বান্দরবান-রাঙামাটি সড়কের গলাচিপা নামক স্থানে স্থানীয় ভ্রমণকারীদের গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসীরা।
সন্ত্রাসীদের গুলিতে ভ্রমণকারীদের গাড়ির চাকা পাংচার হয়ে গাড়িটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে দুজন নারী ভ্রমণকারী আহত হন।
আহতরা হলেন- অয়সিংনু মারমা এবং মেহাইচিং মারমা। তাদের বাড়ি রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার পোয়ইতুপাড়া এলাকায়। বান্দরবান জেলার রুমা উপজেলার পর্যটন স্পট বগালেকসহ কয়কটি দর্শনীয় স্থান ভ্রমণ শেষে ১৯ জন ভ্রমণকারী নিজবাড়ি রাঙামাটির রাজস্থলীতে ফিরছিলেন।
এদিকে গুলিবর্ষণের ঘটনার পর দ্রুত ভ্রমণকারীরা পালিয়ে পার্শ্ববর্তী বাঙালহালিয়া বাজারে আশ্রয় নেন। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ প্রশাসনসহ স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চন্দ্রোঘোনা খ্রিস্টান মিশনারি হাসপাতালে ভর্তি করেন।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজনের দাবি, ভ্রমণকারীদের ওপর গুলিবর্ষণের ঘটনায় পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন জনসংহতি সমিতি (জেএসএস) সশস্ত্র ক্যাডাররা জড়িত। সন্ত্রাসীরা একশ চল্লিশ থেকে একশ পঞ্চাশ রাউন্ড গুলি করে বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার বলেন, রুমা উপজেলায় ভ্রমণ শেষে রাঙামাটি জেলার রাজস্থলীতে ফেরার পথে পাহাড়ের অস্ত্রধারী সন্ত্রাসীরা অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে ভ্রমণকারীদের গাড়িতে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে।
গুলিতে গাড়ি খাদে পড়ে কয়েকজন আহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করেছে সেনাবাহিনী ও পুলিশ। তবে ভ্রমণকারীদের কেউই গুলিবিদ্ধ হয়নি বলে খবর পেয়েছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies