1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে জনতার ঢল ফ্যাসিস্ট টেরোরিস্টদের অপচেষ্টা ব্যর্থ করে দেয়া হবে: প্রধান উপদেষ্টা একাত্তরের স্বাধীনতার শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায়: মির্জা ফখরুল নতুন ব্যবস্থার রাজনীতিতে আগামীর বাংলাদেশ পরিচালিত হবে-জামায়াত আমির মহান বিজয় দিবস উপলক্ষে বগুড়ায় বিএনপির আলোচনা সভা বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত বগুড়ায় বিজয় দিবসে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল দেশের সকল সেক্টরের খেলাধুলোকে এগিয়ে নিতে কাজ করেছিলেন মরহুম আরাফাত রহমান কোকো-ভিপি সাইফুল আদমদীঘিতে নাশকতা মামলায় দুই আ’লীগ কর্মী গ্রেপ্তার আদমদীঘিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

স্কুল-কলেজে এখন পর্যন্ত করোনা সংক্রমণের ঝুঁকি নেই : শিক্ষামন্ত্রী

  • সম্পাদনার সময় : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২৩৯ বার প্রদশিত হয়েছে

ঢাকা : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, স্কুল-কলেজে এখন পর্যন্ত করোনার সংক্রমণের ঝুঁকি নেই। তবে শিক্ষক-অভিভাবকসহ সবাইকে আরও সচেতন থাকতে হবে।
আজ রবিবার সকালে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, স্কুল-কলেজে সংক্রমণ ছাড়ানোর আশঙ্কা এখনো মনে হয়নি, তবে আমাদের খুব সতর্ক থাকতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলার এ অভ্যাসের মধ্য দিয়ে আমাদের স্বাস্থ্যসম্মতভাবে চলার অভ্যাসও গড়ে উঠবে।
তিনি বলেন, প্রাথমিকভাবে পর্যবেক্ষণ চলছে। সংক্রমণের হার কমে এলে সব ক্লাসই নেওয়া যাবে। তবে হার যদি বেড়ে যায় তখন পরিস্থিতি অনুযায়ী কারিগরি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষামন্ত্রী বলেন, আমরা কঠোর নজরদারিতে রেখেছি স্বাস্থ্যবিধির বিষয়টি। প্রতিষ্ঠানের কোথাও দৃশ্যমান আবর্জনা দেখা গেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। এ সময় ডেঙ্গুর বিষয়েও সতর্ক থাকতে হবে।
মন্ত্রী বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি স্বাস্থ্যবিধি মেনে পুরোদমে শিক্ষা কার্যক্রম শুরু করতে। বিশ্ববিদ্যালয় খোলার বিষয়েও আমাদের কার্যক্রম চলমান রয়েছে। টিকা দেওয়া শেষে অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত নিয়ে বিশ্ববিদ্যালয়গুলো খোলা যাবে। ইতোমধ্যে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে উপাচার্যদের।
এর আগে যাত্রাবাড়ী তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা পরিদর্শন করেন তিনি। এ সময় প্রতিষ্ঠানের প্রধান ও অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies