1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

বগুড়ায় প্রয়াত অমল প্রামানিকের স্মরণ সভা

  • সম্পাদনার সময় : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫৩ বার প্রদশিত হয়েছে

বগুড়ায় খ্রীষ্টিয় সমাজের আলোর দিশারী প্রয়াত অমল প্রামানিকের স্মরণ সভা গত শুক্রবার গোহাইল রোডে খ্রীষ্টিয় উপাসনালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। প্রকৌশলী মার্টিন রোনাল্ড প্রামানিক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া খ্রীষ্টিয় মন্ডলীর সভাপতি অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রয়াত অমল প্রামানিক ছিলেন একজন সৎ ও আদর্শবান ব্যক্তি। তিনি খ্রীষ্টান সমাজের জন্য ছিলেন আলোর দিশারী। যে কোন সমস্যার সমাধান তিনি দ্রুত দিতে পারতেন। জীবিত থাকায় একজন মানুষকে সেভাবে মুল্যয়ন করা যায় না। মৃত্যুর পর তার অভাববোধ হাড়ে হাড়ে টের পাওয়া যায়। দাঁত থাকতে যেমন দাঁতের মর্যাদা উপলব্ধি করা যায় না ঠিক তেমনি জীবিত থাকতে তার সঠিক মুল্যয়ন আমরা হয়তো করতে পারিনি। তার জীবদ্দশায় শিক্ষাগুলো আমাদের ভবিষ্যৎ জীবনের পাথেয় হোক এটি সবার প্রতি আহ্বান। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়ার পৌরসভার প্যানেল মেয়র-২ ও ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ শেখ, পিএসও কেন্দ্র প্রধান বাংলাদেশ মৎস্য গবেষনা ইন্সটিটিউট প্লাবনভূমি কেন্দ্র সান্তাহার বগুড়ার ড. ডেভিড রিন্টু দাস, মিরপুর এগ্রিকালচারাল ওয়ার্কসপ এন্ড টেকনিক্যাল স্কুল পরিচালক ডমিনি দিলু পিরিছসহ প্রমূখ। সভায় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া খ্রীষ্টিয় মন্ডলীর সম্পাদক আশের মাইকেল বেসরা, পালক মি. গিলবার্ট মৃধা, মি. সৌরভ বিশ্বাস, ডা. রিটা মন্ডল, ভিভিয়ান রিওন মারান্ডি, জন আগস্টিন বিশ্বাস, সুদিপ্ত দেওয়ারীসহ প্রমুখ। প্রয়াত অমল প্রামানিকের স্মরণে স্মরণ সভায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পরিবারের পক্ষে প্রনতি প্রামানিক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies