1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

নির্বাচনের ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করেছে সরকার: মির্জা ফখরুল

  • সম্পাদনার সময় : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪৩ বার প্রদশিত হয়েছে

ঢাকা: বর্তমান সরকারের অধীনে বিএনপি দ্বাদশ সংসদ নির্বাচনে যাবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি আরও জানান, গণতন্ত্র পুনরুদ্ধারের উদ্দেশ্যে জনগণের মধ্যে বৃহত্তর ঐক্য গড়ে তোলা হবে। সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারে এ কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
উল্লেখ্য, ২০১১ সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা উঠিয়ে দেওয়ার পর থেকেই এ ব্যবস্থা পুনর্বহালের দাবিতে আন্দোলনে নামে বিএনপি। নিরপেক্ষ সরকারের দাবিতে অনড় থেকে ২০১৪ সালের দশম সংসদ নির্বাচন বর্জন করে দলটি।
তবে একই দাবিতে তারা আবারও সরব হয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে। ২০ দলীয় জোটে থাকা বিএনপি যুক্ত হয় আরও একটি জোটে। গঠন করা হয় জাতীয় ঐক্যফ্রন্ট। দুই জোট নিয়ে শেষ পর্যন্ত ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অধীনেই সেই নির্বাচনে অংশ নেয় তারা।
তবে আগামী নির্বাচন নিয়ে বিএনপির ভাবনা সম্পর্কে দলটির মহাসচিব বলেন, এখন তো নির্বাচনের কোনো পরিবেশ নেই দেশে। নির্বাচন করা, না করা এখানে একেবারেই কোনো পার্থক্য বহন করে না। নির্বাচনের সব ব্যবস্থাকেই পরিকল্পিতভাবে আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে। সুতরাং, নির্বাচনে যাওয়ার এই মুহূর্তে তো কোনো প্রশ্নই উঠতে পারে না, যদি না নিরপেক্ষ সরকার থাকে।
বিএনপির মহাসচিব জানান, দাবি আদায়ে সরকারবিরোধী সব দলকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে তাদের দল। কাছে টানার চেষ্টা চলছে বাম দলগুলোকেও।
মির্জা ফখরুল বলেন, ‘আমাদের উদ্দেশ্যই থাকবে জনগণের মধ্যে বৃহত্তর ঐক্য গড়ে তোলা। সেটা জোটের মধ্যে হতে পারে, একটা দাবিতে হতে পারে।
গেল নির্বাচনের আগে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনকে ঐক্যফ্রন্টের আহ্বায়ক করায় সমালোচনা রয়েছে দলের ভেতরেই। এ নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা কখনোই ড. কামাল হোসেনকে জোটের নেতা বানাইনি। কোথাও আমরা এ কথা বলিনি। আমরা বলেছিলাম যে এটা ঐক্যফ্রন্ট, সব দলগুলো মিলে আমরা এটা করছি। মিডিয়া ড. কামাল হোসেন সাহেবকে ঐক্যফ্রন্টের নেতা বানিয়েছে।’
নিরপেক্ষ লোকদের নিয়ে কমিশন পুনর্গঠন না হলে এ ইস্যুতে বিএনপি মাঠে নামবে বলেও জানান বিএনপির মহাসচিব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies