1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

অষ্টম ও নবম শ্রেণির ক্লাস সপ্তাহে ২ দিন

  • সম্পাদনার সময় : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫৪ বার প্রদশিত হয়েছে

ঢাকা: অষ্টম ও নবম শ্রেণির ক্লাস সপ্তাহে এক দিনের পরিবর্তে দুই দিন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) ওয়েবসাইটে প্রকাশিত মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়েছে, শনিবার ও বুধবার নবম শ্রেণি এবং রোববার ও বুধবার অষ্টম শ্রেণির ক্লাস নেওয়া হবে। এছাড়াও সোমবার সপ্তম শ্রেণি এবং মঙ্গলবার ষষ্ঠ শ্রেণির ক্লাস হবে।

আর চলতি বছরের এবং আগামী বছরের এসএসসি পরীক্ষার্থীদের ক্লাস প্রতিদিন নিতে হবে বলে নির্দেশনায় স্মরণ করে দেওয়া হয়েছে।

এর আগে, ৭ সেপ্টেম্বর স্কুল-কলেজের প্রধানদের সঙ্গে বৈঠক করে শিক্ষার্থীদের একটি মৌলিক রুটিন প্রণয়ন করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।

মাউশির নতুন আদেশে বলা হয়েছে, প্রথম থেকে পঞ্চম শ্রেণির শ্রেণি কার্যক্রম প্রাথমিক শিক্ষা অধিদফতরের নির্দেশনা অনুসারে পরিচালনা করতে হবে।

ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির (নিম্ন মাধ্যমিক) শ্রেণি কার্যক্রম মাধ্যমিকের (ষষ্ঠ থেকে নবম) সঙ্গে সামঞ্জস্য রেখে পরিচালনা করতে হবে।

আগামী ২০ সেপ্টেম্বর থেকে সারাদেশের মাধ্যমিক স্তরের সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি

কার্যক্রম নতুন সূচি অনুযায়ী পরিচালনা করতে হবে বলে মাউশির নতুন আদেশে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies