1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

২৭ সেপ্টেম্বরের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকার নিবন্ধনের নির্দেশ

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬৩ বার প্রদশিত হয়েছে

ঢাকা : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং অধ্যয়নরত শিক্ষার্থীদের কভিড-১৯ এর টিকা গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। যারা এখনো টিকা গ্রহণ করেননি তাদেরকে আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে সুরক্ষা অ্যাপে নিবন্ধন সম্পন্ন করে কভিড-১৯ এর টিকা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ সংক্রান্ত জরুরি নির্দেশনা অধিভুক্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, যে সকল শিক্ষার্থীর বয়স ১৮ বা ১৮ এর বেশি এবং যাদের জাতীয় পরিচয়পত্র নেই, তাদেরকে আগামী ৩ কার্যদিবস অর্থাৎ ২১ সেপ্টেম্বরের মধ্যে জন্মনিবন্ধন সনদ সংগ্রহ করে এর নিবন্ধিত নম্বর এই লিংকে http://103.113.200.28/student_covidinfo/ প্রবেশ করে দিতে হবে।

সনদপ্রাপ্তি সাপেক্ষে সংশ্লিষ্ট শিক্ষার্থী যাতে স্থানীয় পর্যায়ে কভিড-১৯ এর ভ্যাকসিন পেতে পারে সে লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, যারা ইতিমধ্যে ভ্যাকসিন এর ১ম/২য় ডোজ গ্রহণ করেছেন, তাদের তথ্য অতিসত্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানোর জন্য বলা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম এ তথ্য জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies