1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

সরকারকে হিংস্রতার শেষ সীমায় গেছে: মির্জা ফখরুল

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ২৩৬ বার প্রদশিত হয়েছে

ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান নিষ্ঠুর আওয়ামী সরকারের সকল ঘৃন্য আচরণ প্রমাণ করে যে, তারা মানবতাবোধ, সহমর্মিতা, বিবেক সবকিছুই বিসর্জন দিয়েছে। ক্ষমতার দাপট ও ক্ষমতালোভ আওয়ামী সরকারকে হিংস্রতার শেষ সীমানায় নিয়ে গেছে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিএনপি নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সহ-সম্পাদক ও নওগাঁ পৌরসভার মেয়র নজমুল হক সনি, নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রভাষক মিজানুর রহমান মিজানের জামিন আবেদন নামঞ্জুর ও তাদের জেলহাজতে পাঠানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি এ বিবৃতি দেন।

বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাষ্ট্রক্ষমতা চিরকাল ভোগ করার অপচেষ্টার অংশ হিসেবে দেশের মানুষকে ভীত-সন্ত্রস্ত রাখতে বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর নানাবিধ জুলুম-নির্যাতন অব্যাহত রেখেছে সরকার।

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় নজমুল হক সনি, জাহিদুল ইসলাম ধলু এবং প্রভাষক মিজানুর রহমান মিজানের জামিন নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর ঘটনা সেই জুলুম-নির্যাতনেরই আরও একটি বর্ধিত প্রকাশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies