1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

বড়পুকুরিয়া খনির ৫ কর্মকর্তা সাময়িক বরখাস্ত, ৪৮ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ২০০ বার প্রদশিত হয়েছে

দিনাজপুর: দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কয়লা খনির পাঁচ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে আরও ৪৮ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ করা হয়েছে। এ ঘটনায় খনির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সাময়িক বরখাস্ত হওয়া পাঁচ কর্মকর্তা হলেন: উপ-ব্যবস্থাপক মো. সাজ্জাদ হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মো. আসাদুজ্জামান নুর, সহকারী ব্যবস্থাপক মো. শিবলি জামান, সহকারী ব্যবস্থাপক ফয়সাল মাহমুদ ও সহকারী ব্যবস্থাপক সুশান্ত কুমার।

খনির দায়িত্বশীল কয়েকজন কর্মকর্তা দাবি করেন, গত ১ সেপ্টেম্বর খনিতে প্রবেশ ও বের হওয়াকে কেন্দ্র করে নিরাপত্তা বিভাগের কয়েকজন কর্মকর্তার সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এ ঘটনার জেরে খনি কর্তৃপক্ষ পাঁচ কর্মকর্তাকে ১০ কর্মদিবসের জন্য বরখাস্ত, ১০ কর্মকর্তার নামে বিভাগীয় মামলাসহ ৪৮ জনকে শোকজ করে।

সাময়িকভাবে বরখাস্ত হওয়া কয়লা খনির উপ-ব্যবস্থাপক মো. সাজ্জাদ হোসেন দাবি করেন, খনির উৎপাদন ঠিকাদার হিসেবে আগের ঠিকাদার এক্সএমসি-সিএমসিকে নিয়োগের প্রক্রিয়া চলছে। খনির ঊর্ধ্বতন কর্মকর্তারা অনৈতিক সুবিধা নিয়ে চুক্তি স্বাক্ষরের দিকে এগিয়ে যাচ্ছে—বিষয়টি তাঁরা জানতে পারায় এবং দুর্নীতি আড়াল করতেই পাঁচ জনকে বরখাস্তসহ ৪৮ জনকে শোকজ করা হয়েছে।

এদিকে, বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. কামরুজ্জামান ও মহাব্যবস্থাপক (প্রশাসন) গোপাল চন্দ্র সাহাকে একাধিকবার ফোন করা হলেও তাঁরা ধরেননি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies