1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

নির্যাতনকে রেওয়াজে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল

  • সম্পাদনার সময় : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২২০ বার প্রদশিত হয়েছে

ঢাকাঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান বিনা ভোটের সরকার বিএনপিসহ বিরোধী দলের নেতৃবৃন্দের বিরুদ্ধে বানোয়াট, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। মিথ্যা মামলাগুলোতে জামিন না দিয়ে কারাগারে পাঠিয়ে দেওয়ার ঘটনা, বিরোধী নেতাকর্মীদের নির্যাতন করার বিষয় এখন সরকার রেওয়াজে পরিণত করে ফেলেছে। আওয়ামী লীগ সরকারের হিংস্র আচরণে মনে হচ্ছে-বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র নয়, এটি একটি মগের মুল্লুক।
বুধবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে গোপালগঞ্জের একটি আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এর নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের মানুষের কাছে সম্মানিত হিসেবে বিবেচিত রাজনীতিকদের সম্মান ক্ষুণ্ন করে তাদের মিথ্যা অভিযোগে আটক, রাজনৈতিকভাবে হেনস্থা এবং কারাগারে প্রেরণের মাধ্যমে সরকারের বিরুদ্ধে কথা বলার অধিকারকে বাধাগ্রস্ত করা কোনো সুস্থ রাজনীতির পরিচায়ক নয়।
তিনি বলেন, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে কারাগারে নিক্ষেপের ধারাবাহিকতায় রুহুল কবির রিজভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ভয়াবহ দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদী মানুষের জবান রুদ্ধ করে নিজেদের অবৈধ ক্ষমতাকে দীর্ঘমেয়াদী করতেই এ ধরনের জুলুমের আশ্রয় নিয়েছে আওয়ামী সরকার। দমন-নিপীড়ন, হামলা-মামলার পথ অনুসরণ করে সরকার যেভাবে দেশের মানুষকে, গণতন্ত্রকে অবরুদ্ধ করে ফেলেছে-তা মহান মুক্তিযুদ্ধের চেতনাকে অস্বীকার ছাড়া আর কিছু নয়।
মির্জা ফখরুল বলেন, রিজভী বিএনপির একজন অবিসংবাদিত, প্রতিবাদী ও জনপ্রিয় নেতা বলেই তার মুখ বন্ধ করতে সরকার আদালতের মাধ্যমে এ ধরনের প্রতিহিংসাত্মক গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করিয়েছে। এ থেকে সন্দেহাতীতভাবে বলা যায় যে, সরকার কোনভাবেই বিরোধী মত সহ্য করবে না এবং তারা গণতন্ত্রের সকল ক্ষেত্রকে সংকুচিত করতে করতে এখন একদলীয় শাসনব্যবস্থা পাকাপোক্ত করতে দ্রুততার সঙ্গে এগিয়ে যাচ্ছে।
এসময়ে বিএনপি মহাসচিব সারাদেশে প্রতিদিন যেভাবে বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থের মামলা দায়ের, গণগ্রেপ্তার এবং জামিন না দিয়ে কারাগারে অন্তরীণ করার ঘটনা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানান এবং বিএনপিসহ বিরোধী দলের আটক সকল নেতাকর্মীর মুক্তি এবং সকল ধরনের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies