1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

নন্দীগ্রামে চুরির মালামাল উদ্ধারসহ ৩ চোর আটক

  • সম্পাদনার সময় : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৮৫ বার প্রদশিত হয়েছে

নন্দীগ্রাম থেকে আঃ রউফ উজ্জলঃ বগুড়ার নন্দীগ্রামে চুরির মালামাল উদ্ধারসহ ৩ চোরকে আটক করেছে নন্দীগ্রাম থানা পুলিশ। নন্দীগ্রাম থানা সূত্রে জানা যায়, নন্দীগ্রাম উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের কাথম গ্রামের শ্রী গিরেন চন্দ্র সরকারের ছেলে শ্রী রতন চন্দ্র সরকার (৩৭) পেশায় একজন অটোভ্যান মেকার। কাথম বাজারে শ্রী রাজদিপ সাইকেল ষ্টোর নামে একটি দোকান ঘরে সে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছে। উক্ত দোকান ঘরে সে রিক্সা, সাইকেল ও ভ্যানের যন্ত্রপাতি রাখে এবং বিক্রয় করে। গত ১৩ই সেপ্টেম্বর রাত্রী আনুমানিক সাড়ে ৯টায় শ্রী রতন চন্দ্র সরকার দোকান বন্ধ করে বাড়ি যায়। ১৪ই সেপ্টেম্বর ভোর ৬টার দিকে ভ্যান গাড়ীর চাকা মেরামত করার জন্য দোকানে এসে দোকান খুলে দেখে তার দোকানে থাকা যাবতীয় মালামাল দোকান ঘরের পিছনের দিকে টিনকেটে চোরেরা চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় ৫০ হাজার টাকা। এবিষয়ে শ্রী রতন চন্দ্র সরকার বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করে। অভিযোগের সূত্র ধরে পুলিশ জড়ালো ভাবে তদন্ত শুরু করে এবং তদন্তের এক পর্যায়ে পুলিশ জানতে পারে নন্দীগ্রাম বাজারে জনৈক মোঃ আব্দুল জলিলের দোকানে একজন ব্যক্তি নাট বল্টু বিক্রয় করতে এসেছে। নাট-বল্টু বিক্রয় করতে আসা ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে তার স্বীকারোক্তি মুলে কাথম বেড়াগাড়ী গ্রামের মৃত পিংকুর ছেলে রাজু (২৩) একই গ্রামের বুলু প্রামানিকের ছেলে রাজু আহম্মেদ (২৪) ও নন্দীগ্রাম কলেজপাড়া মৃত জহির উদ্দিনের ছেলে আসাদুল ইসলাম (২৬) কে চুরি যাওয়া মালামালসহ গ্রেফতার করে। এব্যাপারে নন্দীগ্রাম থানা ওসি আবুল কালাম আজাদের সাথে কথা বললে তিনি বলেন, সংবাদ পেয়ে দ্রুত পদক্ষেপ গ্রহন করি এবং চুরি যাওয়া মালামালসহ আসামীদেরকে গ্রেফতার করতে সক্ষম হই। চোর সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে জোর প্রচেষ্টা অব্যহত রয়েছে। আসামীদেরকে ৫ দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies