1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বগুড়ায় আদালত চত্বর থেকে আসামির পলায়ন তফসিল ঘোষণা: আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্বাচন যত সহজ ভাবছেন, তত সহজ নয়-নেতাকর্মীদের তারেক রহমান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গ্রীন কলাকোপা এষ্টেট এর আয়োজনে দোয়া মাহফিল ‘খুব শিগগিরই’ দেশে ফিরবেন তারেক রহমান : মির্জা ফখরুল বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মহাস্থান মাজার জামে মসজিদে দোয়া মাহফিল বগুড়া প্রেসক্লাবের ক্রিকেট টুর্ণামেন্টে শহীদ আব্দুল মান্নান একাদশ চ্যাম্পিয়ন বগুড়ার উপশহরে দাড়িপাল্লায় ভোট চাইলেন জামায়াত প্রার্থী সোহেল আজ ১২ ডিসেম্বর আদমদীঘি হানাদার মুক্ত দিবস রাজশাহীতে জামায়াত কর্মী শান্ত হত্যা: মূল আসামি রিপন গ্রেফতার

স্মার্ট জাতীয় পরিচয়পত্র সেবামূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে-ইসি-কবিতা খানম

  • সম্পাদনার সময় : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২০৭ বার প্রদশিত হয়েছে

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম বলেছেন স্মার্ট জাতীয় পরিচয়পত্র সেবামূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ব্যাংকিং সেবা, অনলাইন চাকুরী, বিদেশ গমন সহ ২২টি গুরুত্বপূর্ণ কাজে এই স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিশেষ অবদান রাখবে। তিনি বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ট ও নিরপেক্ষ ভাবে করা হবে। স্থানীয় পর্যায়ে এই নির্বাচনে কোন প্রকার যেন বিশৃংখা না ঘটে সে ব্যাপারে আইন শৃংখলা বাহিনী সহ সকলকে শর্তক থাকতে হবে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিভিন্ন এলাকায় প্রার্থী ও সমর্থকদের মাঝে অনেক সমস্যা সৃষ্টি হতে পারে সে বিষয়ে স্থানীয় প্রশাসককে গুরুত্বপুর্ণ ভুমিকা রাখতে হবে। তিনি আরোও বলেন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোথাও কোন বিশৃংখা সৃষ্টি হলে কঠোর ভাবে তা মোকাবেলা করা হবে। কোন দুস্কৃতিকারীদের ছাড় দেয়া হবে না। ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠ,নিরপেক্ষ ও অবাধ করতে সম্পন্ন ভাবে প্রস্তুত নির্বাচন কমিশন। গতকাল বুধবার বেলা ১১টায় বগুড়ার আদমদীঘি উপজেলা স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরন কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্ধোধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এলক্ষে এক আলোচনা সভা আদমদীঘির সান্তাহার এইচ,এ,পৌর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বগুড়া জেলা অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট সালাম উদ্দিন আহম্মের্দে সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উদ্ধোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এনডিসি,পিএসসি প্রকল্প পরিচালক ব্রিগেঃ জেনারেল আবুল কাশেম মোঃ ফজলুল কাদের, রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম,বগুড়া অতিরিক্তি পুলিশ সুপার মোতাহার হোসেন, বগুড়া জেলা সিনিয়র নির্বাচন অফিসার মাহবুব আলম শাহ,আদমদীঘি উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু,উপজেলা নির্বাহী অফিসার শ্রাবনী রায়, পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু,সিনিয়র সহকারী পুলিশ সুপার নজরান রউফ, ওসি জালাল উদ্দিন, উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রশিদ প্রমূখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies