1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

পোরশায় দুর্বৃত্ত কতৃক কর্তনকৃত বরই বাগান পরিদর্শন  করলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোরশেদ  

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪৬ বার প্রদশিত হয়েছে

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী বলেছেন, তিনি সব সময় ন্যায়ের পক্ষে কাজ করবেন। কোন অন্যায়কে তিনি প্রশ্রয় দিবেন না। তিনি মাঝেমধ্যে এই রকম অন্যায় কিছু কাজ কর্ম লক্ষ্য করছেন। গাছ কর্তনের মত অন্যায়কারিদের দৃষ্টান্তমুলক শাস্তি হওয়ার দরকার বলে তিনি মনে করছেন। স্থানীয় প্রশাসনকে অন্যায়কারি দুর্বৃত্তদের খুঁজে বের করে দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা করার জন্য তিনি আহবান জানান। সোমবার বিকালে উপজেলার দয়াহার গ্রামের নিরিহ কৃষক ফয়জদ্দিনের দুর্বৃত্ত কতৃক কর্তনকৃত বরই ও আমগাছ সম্বলিত মিশ্র একটি বাগান পরিদর্শনে গিয়ে তিনি উপরোক্ত কথাগুলি বলেন। এসময় চেয়ারম্যানের সামনে কৃষক ফয়জদ্দিন ও তার স্ত্রী কান্নায় ভেঙ্গে পড়েন। সেখানে উপস্থিত স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও গ্রামবাসীরা গরিব অসহায় ওই কৃষকের বরই বাগান কর্তনকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান। উল্লেখ শনিবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাতে দুর্বৃত্তরা কৃষক ফয়জদ্দিনের লিজকৃত ১০ বিঘা জমিতে রোপনকৃত ১ হাজার ৮০০ বরই ও ৭৫০টি আম গাছ কেটে ফেলে। ফলে ওই কৃষকের প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। এই সংবাদ বিভিন্ন পত্রিকায় প্রকাশ হলে তা দেখে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী সোমবার ওই বাগান পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies