1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

চোখের দৃষ্টিদানে কাজ করছে আকবরিয়া কেয়ার ফাউন্ডেশন

  • সম্পাদনার সময় : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৭২ বার প্রদশিত হয়েছে

বগুড়া : চোখ যে মনের কথা বলে, চোখের দৃষ্টি হারিয়ে গেলে মনের দৃষ্টি হারিয়ে যায়। মানুষ তখন হতাশায় ভোগে। নিজেকে একাকিত্ব মনে হয়। আপনত্বকে ভুলে গিয়ে হয় উদাসিন। অথচ প্রত্যেক মানুষের রয়েছে দেখার অধিকার। চোখের দৃষ্টিদান যে কত মহৎ কাজ তা অনুভব করেছে আকবরিয়া কেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান হাসান আলী আলাল। তিনি বিভিন্ন এলাকা থেকে চোখের দৃষ্টি হারিয়ে যাওয়া অসহায় নারী-পুরুষদের দৃষ্টি ফেরাতে সংস্থার নিজ খরচে অপারেশনের ব্যবস্থা করছেন।
বগুড়া শহরের সুলতানগঞ্জ পাড়া ঘুনপাড়া এলাকায় ছোট বাড়ি ভাড়া নিয়ে থাকেন মনোয়ারা। সংসারে অভাব থাকলেও দুই ছেলে মেয়ে ও স্বামীকে নিয়ে সুখেই ছিলেন তারা। বছর চার পাঁচেক আগে স্বামী মামুন মন্ডল মারা যায়। দিশেহারা মনোয়ারা। মানুষের বাসা বাড়ি, হোটেলে থালা বাসন মাজার কাজ করে নিজ সংসারের দায়িত্ব নিয়ে সংসার চালাতে থাকে। সংসারে তিনজন মানুষের খরচ ঠিকমত চালাতে পাড়ে না। মাঝে মাঝেই অর্ধাহারে, অনাহারে তাদের দিন কাটাতে হয়।
আজ মনোয়ারা বড়ই একা বয়স প্রায় ষাটের কাছাকাছি। ঘরভাড়া দিয়ে নিজের পেট চালানো তার পক্ষে এখন খুব সহজ হয়ে উঠছে না। শরীরে নানা রোগ ব্যধি বাসা বেঁধেছে। কিছু দিন হয় চোখের খুব সমস্যা, সব সময় চোখে ঝাঁপসা, ভালো ভাবে দেখতে পায় না। হঠাৎ দেখা হয় আকবরিয়া কেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান হাসান আলী আলালের সাথে। আমার চোখের সমস্যার কথা খুলে বলি। মানবতার ফেরিওয়ালা হাসান আলী আলাল আমার কল্পনাকে বাস্তবে রুপ দিতে আগ্রহ প্রকাশ করেন। তিনি তাৎক্ষণিক অপারেশনের ব্যবস্থা করেন। ভালো দেখতে পাবো এমন অনুভূতিতে বুকে আশার স্বপ্ন বাঁধছি।
হাসপাতালের বিছানায় শুয়ে তিনি প্রতিবেদককে বলেন আামার আজ অনেক বয়স হয়েছে, এত বড় অপারেশন সংসারে ছেলে মেয়ে থাকলেও আামার পাশে কাউকে পেলাম না। পাশে পেলাম আকবরিয়া কেয়ার ফাউন্ডেশনকে। এই সংস্থার বদৌলতে স্বাভাবিক মানুষের মতো দৃষ্টি ফিরে পাবো। সংসারের হাল ধরে আবারো স্বচ্ছলতা ফিরে আনতে পারবো। এ সংস্থাটি মানবসেবার ক্ষেত্রে এক অনবদ্য দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছে। ভবিষ্যতে আরো বৃহৎ পরিসরে সেবার দ্বার উন্মোচন করবেন এমন আশাবাদ ব্যক্ত করলেন সংস্থার নির্বাহী পরিচালক শাহানা খাতুন মুন্নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies