1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে জনতার ঢল ফ্যাসিস্ট টেরোরিস্টদের অপচেষ্টা ব্যর্থ করে দেয়া হবে: প্রধান উপদেষ্টা একাত্তরের স্বাধীনতার শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায়: মির্জা ফখরুল নতুন ব্যবস্থার রাজনীতিতে আগামীর বাংলাদেশ পরিচালিত হবে-জামায়াত আমির মহান বিজয় দিবস উপলক্ষে বগুড়ায় বিএনপির আলোচনা সভা বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত বগুড়ায় বিজয় দিবসে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল দেশের সকল সেক্টরের খেলাধুলোকে এগিয়ে নিতে কাজ করেছিলেন মরহুম আরাফাত রহমান কোকো-ভিপি সাইফুল আদমদীঘিতে নাশকতা মামলায় দুই আ’লীগ কর্মী গ্রেপ্তার আদমদীঘিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

সীমাহীন ব্যর্থতা আড়ালে বিএনপির ওপর নিপীড়ন: মির্জা ফখরুল

  • সম্পাদনার সময় : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২১৫ বার প্রদশিত হয়েছে

দেশ পরিচালনায় ‘সীমাহীন ব্যর্থতা আড়াল করতে’ সরকার বিএনপির নেতাকর্মীদের উপর দমন-নিপীড়নের ‘স্টিমরোলার’ চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত রোববার ঢাকা মহানগর উত্তরের খিলক্ষেত থানার কর্মী সম্মেলনে পুলিশী হামলা ও নেতাকর্মীদের গ্রেপ্তারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সোমবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘সরকার দেশ পরিচালনায় সীমাহীন ব্যর্থতা আড়াল করতে এবং ফ্যাসিবাদী শাসন অব্যাহত রাখতে বিরোধী দল তথা বিএনপির বিরুদ্ধে দমন-নিপীড়ণের স্টিমরোলার চালাচ্ছে।’ তিনি আরও বলেন, বিএনপির সাংগঠনিক কার্যক্রমেও প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীকে অপব্যবহার করে।’ গত রোববার ঢাকা মহানগর উত্তরের খিলক্ষেত থানার ১৭নং ওয়ার্ডে শান্তিপূর্ণ কর্মী সম্মেলন ও তথ্য ফরম বিতরণ অনুষ্ঠান থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মাহফুজুর রহমান, আলাউদ্দিন সরকার টিপু, খিলক্ষেত থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম আনোয়ার হোসেন, সুলতান মাহমুদ, প্রচার সম্পাদক ইয়াসির আরাফাত, থানা বিএনপি নেতা নাসির উদ্দিন, মনির হোসেন, মাহফুজ বাবু, লিটন ও রাসেলসহ ১০ জন নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে পুলিশ। এর তীব্র সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ‘সরকারের কাছে গণতন্ত্র, মানুষের মৌলিক মানবাধিকার ও আইনের শাসনের কোনো মূল্য নেই। চাল-ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য হু হু করে বাড়ছে, অথচ সেদিকে সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই, কিন্তু বিরোধী দলের কর্মসূচির ওপর হামলা ও নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করতে সরকার যেন সদা তৎপর।’ আটককৃত নেতাকর্মীদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়ে তিনি বলেন, ‘বর্তমান সময়ে বিএনপি নেতাকর্মীদেরকে এই ধরণের গ্রেপ্তারের হিড়িকে দেশে সম্পূর্নভাবে স্বৈরশাসন কায়েম হয়েছে। সরকারের আজ্ঞাবহ পুলিশ বাহিনী কর্তৃক নেতাকর্মীদেরকে গ্রেপ্তার অপকর্মটি যেন সরকারের চিরস্থায়ী কর্মসূচিতে পরিণত হয়েছে।’
সরকারের ‘অপকর্ম’ রোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বর্তমান সরকারের এ ধরণের অপকর্ম রোধে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হতে হবে। নইলে দেশ ও মানুষের ভবিষ্যৎ চরম সঙ্কটে নিপতিত হবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies