1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বগুড়ায় আদালত চত্বর থেকে আসামির পলায়ন তফসিল ঘোষণা: আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্বাচন যত সহজ ভাবছেন, তত সহজ নয়-নেতাকর্মীদের তারেক রহমান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গ্রীন কলাকোপা এষ্টেট এর আয়োজনে দোয়া মাহফিল ‘খুব শিগগিরই’ দেশে ফিরবেন তারেক রহমান : মির্জা ফখরুল বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মহাস্থান মাজার জামে মসজিদে দোয়া মাহফিল বগুড়া প্রেসক্লাবের ক্রিকেট টুর্ণামেন্টে শহীদ আব্দুল মান্নান একাদশ চ্যাম্পিয়ন বগুড়ার উপশহরে দাড়িপাল্লায় ভোট চাইলেন জামায়াত প্রার্থী সোহেল আজ ১২ ডিসেম্বর আদমদীঘি হানাদার মুক্ত দিবস রাজশাহীতে জামায়াত কর্মী শান্ত হত্যা: মূল আসামি রিপন গ্রেফতার

বাজু স্মৃতি সংসদের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে বিভিন্ন সংগঠনের সংবর্ধনা প্রদান

  • সম্পাদনার সময় : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭২ বার প্রদশিত হয়েছে

প্রখ্যাত শ্রমিক নেতা প্রয়াত কামরুল আলম বাজু স্মৃতির স্মরণে প্রতিষ্ঠিত সংগঠন, কামরুল আলম বাজু স্মৃতি সংসদের নবনির্বাচিত নেতৃবৃন্দকে গণসংবর্ধণা দিলেন, বগুড়া মটর শ্রমিক ইউনিয়নের সদস্যবৃন্দ, মেডিক্যাল টেকনোলজিস্টে এসোসিয়েশনের আঞ্চলিক কমিটি, রিক্স-ভ্যান শ্রমিকদল-২১৪৫, বগুড়া জেলা যুব শ্রমিকদল, নির্মাণ শ্রমিক দল ও দর্জি শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। ১৩ সেপ্টেম্বর সোমবার প্রজাবাহিনী প্রেসলেন, সাতমাথায় সংগঠনের কার্যালয়ে গণসংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সভাপত্ত্বিত করেন নবনির্বাচিত সভাপতি সামছুজ্জামান সামছু, সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খোকন ও প্রধান উপদেষ্টা মোশারফ হোসেন স্বপন, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কোকো স্মৃতি সংসদ, বগুড়া জেলা শাখার উপদেষ্টা ও সিরাজুল হক তালুকদার মেমোরিয়াল ক্লাবের সভাপতি বিএনপি নেতা সাজ্জাদুজ্জামান সিরাজ জয়। প্রধান অতিথির বক্তব্যে জয় বলেন, শ্রমিক জগতে কামরুল আলম বাজু একটি কিংবদন্তী নাম, একটি প্রতিষ্ঠান। তার স্মৃতির স্মরণে শ্রমিক ভাইদের আজকের এই উদ্যোগ, অধিকার বঞ্চিত শ্রমিকদের অধিকার আদায়ে এক অবিস্মরণীয় মাইলফলক হয়ে থাকবে। তিনি নব নির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে, স্মৃতি সংসদের দীর্ঘায়ু ও উত্তোরাত্তর উন্নতি কামনা করেন। বগুড়া মটর শ্রমিক ইউনিয়নের চলমান সমস্যা সমাধানে কামরুল আলম বাজু স্মৃতি সংসদের, ন্যায় ভিত্তিক আন্দোলন সাধারণ শ্রমিকদের মাঝে আশার সঞ্চার করেছে। গণসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্মৃতি সংসদের নব-নির্বাচিত সহ-সভাপতি আকবর আলী, শফিকুল ইসলাম নানা ভাই, কেল্টু মন্ডল, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, আলমগীর হোসেন আলম, আসলাম, ঠান্ডা, নুরুল ইসলাম স্বপন, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম মিন্টু, শহর কৃষক দলের সভাপতি ফিরোজ সরোয়ার, মেডিক্যাল টেকনোলোজিষ্ট এসোসিয়েশনের এর সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন ডলার, রিক্সা-ভ্যান শ্রমিক দলের সভাপতি জিল্লুর রহমান জুয়েল, নির্মাণ শ্রমিক দলের আহ্বায়ক বেলাল মন্ডল, যুব শ্রমিক দলের সভাপতি আবু তাহের সরকার শাহীন, সহ-সম্পাদক হায়দার আলী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies