1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে জনতার ঢল ফ্যাসিস্ট টেরোরিস্টদের অপচেষ্টা ব্যর্থ করে দেয়া হবে: প্রধান উপদেষ্টা একাত্তরের স্বাধীনতার শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায়: মির্জা ফখরুল নতুন ব্যবস্থার রাজনীতিতে আগামীর বাংলাদেশ পরিচালিত হবে-জামায়াত আমির মহান বিজয় দিবস উপলক্ষে বগুড়ায় বিএনপির আলোচনা সভা বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত বগুড়ায় বিজয় দিবসে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল দেশের সকল সেক্টরের খেলাধুলোকে এগিয়ে নিতে কাজ করেছিলেন মরহুম আরাফাত রহমান কোকো-ভিপি সাইফুল আদমদীঘিতে নাশকতা মামলায় দুই আ’লীগ কর্মী গ্রেপ্তার আদমদীঘিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

নিরাপত্তাকর্মীকে বেঁধে রেখে এটিএম বুথ থেকে ২৪ লাখ টাকা লুট

  • সম্পাদনার সময় : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭৩ বার প্রদশিত হয়েছে

সিলেট: সিলেটের ওসমানীনগর উপজেলায় নিরাপত্তাকর্মীকে বেঁধে রেখে এটিএম বুথ থেকে ২৪ লাখ টাকা লুট করেছে দুর্বৃত্তরা। রোববার (১২ সেপ্টেম্বর) রাতে ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে একই দিন ভোরে সিলেট-ঢাকা মহাসড়কের পাশেই কুশিয়ারা নদী তীরের উপজেলার শেরপুর নতুন বাজারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) এটিএম বুথে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ইউসিবি ব্যাংক শেরপুর শাখার ব্যবস্থাপক সৈয়দ আশরাফুল আমিন বাদী হয়ে সিলেট জেলা পুলিশের ওসমানীনগর থানায় একটি মামলা দায়ের করেছেন।
ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক এ তথ্য নিশ্চিত করে জানান, রোববার (১২ সেপ্টেম্বর) ভোররাতে ডাকাত দলের সদস্যরা বুথের নিরাপত্তাকর্মীকে বেঁধে রেখে এটিএম মেশিন ভেঙে ২৪ লাখ ২৫ হাজার ৪০০ টাকা লুট করে নিয়ে যায়। সকালে স্থানীয়রা গার্ডকে বাঁধা অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দেন।
তিনি আরও জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ দেখে ডাকাতদের শনাক্তের
চেষ্টা চলছে। তবে রাত পর্যন্ত এ ঘটনায় জড়িত কাউকে ধরা যায়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies