1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বগুড়ায় আদালত চত্বর থেকে আসামির পলায়ন তফসিল ঘোষণা: আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্বাচন যত সহজ ভাবছেন, তত সহজ নয়-নেতাকর্মীদের তারেক রহমান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গ্রীন কলাকোপা এষ্টেট এর আয়োজনে দোয়া মাহফিল ‘খুব শিগগিরই’ দেশে ফিরবেন তারেক রহমান : মির্জা ফখরুল বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মহাস্থান মাজার জামে মসজিদে দোয়া মাহফিল বগুড়া প্রেসক্লাবের ক্রিকেট টুর্ণামেন্টে শহীদ আব্দুল মান্নান একাদশ চ্যাম্পিয়ন বগুড়ার উপশহরে দাড়িপাল্লায় ভোট চাইলেন জামায়াত প্রার্থী সোহেল আজ ১২ ডিসেম্বর আদমদীঘি হানাদার মুক্ত দিবস রাজশাহীতে জামায়াত কর্মী শান্ত হত্যা: মূল আসামি রিপন গ্রেফতার

ধামইরহাটে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • সম্পাদনার সময় : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫৪ বার প্রদশিত হয়েছে

ধামইরহাট নওগাঁ :  নওগাঁর ধামইরহাট উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি উপজেলায় মাদক ব্যবসা ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় উপস্থিত অতিথিরা হতাশা প্রকাশ করেন। এই সভা থেকে দাবী তোলা হয়, প্রয়োজনে বিওপিতে আরো ১০ জন করে বিজিবি সদস্য বৃদ্ধি করে দুই দলে বিভক্ত হয়ে টহল দিলে মাদক পাচার কমে আসবে। বক্তারা আরো বলেন, মোবাইলের যুগ সীমান্তে বিজিবির টহল যেদিক যায় তার অপর দিকে মাদক ব্যবস্যা পুরোদমে শুরু হয়।অপরদিকে করোনাকালীন সময়ে বাল্যবিবাহ বেড়ে যাওয়াসহ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়টি আলোচনা সভায় গুরুত্ব পায়। সোমবার (১৩ সেপ্টেম্বর) সকাল দশটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা গনপতি রায় এর সভাপতিত্বে বক্তব্য রাখেন আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী। তিনি বলেন, মাদক নিয়ে কেও আটক হয়ে যদি সরকারী দলের পরিচয় দেয় তাকেও ছাড় দিবেন না। এ সময় উপস্থিত ছিলেন, সরকারি এমএম ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ, অধ্যাপক শহীদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোছা, শাপলা খাতুন, উপজেলা প্রকৌশলী মো, আলী হোসেন, মৎস্য কর্মকর্তা মোছা, মোস্তারিনা আফরোজ, সমাজসেবা কর্মকর্তা মো, সোহেল রানা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো, আজমল হোসেন, এছাড়াও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মমিন, ভাইস চেয়ারম্যান ছাবিনা এক্কা, বনবিট কর্মকর্তা আবদুল হান্নান, চকচন্ডি বিওপি কমান্ডার প্রতিনিধি হাবিলদার মো. খলিল, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ধামইরহাট প্রেসক্লাব ও ধামইরহাট মডেল প্রেসক্লাব এর সাংবাদিক বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies