1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে জনতার ঢল ফ্যাসিস্ট টেরোরিস্টদের অপচেষ্টা ব্যর্থ করে দেয়া হবে: প্রধান উপদেষ্টা একাত্তরের স্বাধীনতার শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায়: মির্জা ফখরুল নতুন ব্যবস্থার রাজনীতিতে আগামীর বাংলাদেশ পরিচালিত হবে-জামায়াত আমির মহান বিজয় দিবস উপলক্ষে বগুড়ায় বিএনপির আলোচনা সভা বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত বগুড়ায় বিজয় দিবসে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল দেশের সকল সেক্টরের খেলাধুলোকে এগিয়ে নিতে কাজ করেছিলেন মরহুম আরাফাত রহমান কোকো-ভিপি সাইফুল আদমদীঘিতে নাশকতা মামলায় দুই আ’লীগ কর্মী গ্রেপ্তার আদমদীঘিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

দুপচাঁচিয়ার ধাপসুলতানগঞ্জ হাট এলাকায় সিসি ক্যামেরার উদ্বোধন

  • সম্পাদনার সময় : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬৫ বার প্রদশিত হয়েছে

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ দুপচাঁচিয়া থানা পুলিশ প্রশাসনের উদ্যোগে ও ধাপসুলতানগঞ্জ হাট বণিক সমিতির সার্বিক সহযোগিতায় হাট এলাকায় অপরাধ দমনের লক্ষ্যে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।  সোমবার বিকালে প্রধান অতিথি হিসাবে সিসি ক্যামেরার উদ্বোধন করেন থানার অফিসার ইনচার্জ হাসান আলী। এ উপলক্ষে হাট চত্বরে এক আলোচনা সভা ধাপসুলতানগঞ্জ হাট বণিক সমিতির সভাপতি এনামুল হক রানার সভাপতিত্বে ও এসআই শাহজাহান আলীর পরিচালনায় প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, আ’লীগ নেত্রী শামীমা আক্তার মুক্তা, ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী, সাবেক ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শাহীদুর রহমান কয়েন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আঃবঃমঃ আবু আব্দুল্লাহ প্রিন্স, ইউপি সদস্য আফছার আলী প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন এসআই রাশেদুল ইসলাম, সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি ইশারত আলী, সাবেক ইউপি সদস্য আফজাল হোসেন, সমিতির সাধারণ সম্পাদক আশরাফ আলী, ব্যবসায়ী হারুন-অর-রশীদ, শাহীনুর রহমান শেখ পিন্টু, নজরুল ইসলাম সহ এলাকার ব্যবসায়ী ও গন্যমান্য ব্যক্তিবর্গ। ধাপসুলতানগঞ্জ হাট এলাকায় স্থায়ী দোকান ও হাটের নিরাপত্তা নিশ্চিত করতে থানার অফিসার ইনচার্জ হাসান আলীর নির্দেশনায় ১৩টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies