1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

৪০ শতাংশ বেড়েছে মোটরসাইকেল-ইজিবাইকে দুর্ঘটনা : সেতুমন্ত্রী

  • সম্পাদনার সময় : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ২১৭ বার প্রদশিত হয়েছে

ঢাকা : মোটরসাইকেল ও ইজিবাইকের কারণে সড়কে দুর্ঘটনা ৪০ শতাংশ বেড়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, গত অর্থবছরের চেয়ে এ বছর মোটরসাইকেল ও ইজিবাইকের কারণে সড়ক দুর্ঘটনা ৪০ শতাংশ বেড়ে গেছে। সড়ক নিরাপত্তা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইস্যু। বিশ্বব্যাংকও এ ব্যাপারে সতর্ক।
আজ রবিবার (১২ সেপ্টেম্বর) সকালে গাজীপুর সড়ক বিভাগের আওতাধীন ছয়টি সেতু ও মানিকগঞ্জ সড়ক বিভাগের আওতাধীন তিনটি সেতুর উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
বর্তমান সরকারের উন্নয়ন কাজের বিবরণ দিয়ে সেতুমন্ত্রী বলেন, ফরিদপুর থেকে কুয়াকাটা পর্যন্ত এখন আর কোনো ফেরির দরকার নাই। পায়রাসহ সব সেতু নির্মাণ কাজ শেষ হয়েছে। আগামী অর্থবছরে পদ্মা সেতু, গাজীপুরের বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পসহ বেশ কয়েকটি বৃহৎ প্রকল্পের কাজ শেষ হবে।
এ সময় মন্ত্রী ঢাকা বিভাগের কামাড়পাড়া, ধলাগড়া, পাথরধারা, শালদহপাড়া, ফুলবাড়িয়া ও বেগুনবাড়ি এই ছয়টি সেতু উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন- সংসদ সদস্য বেনজির আহমদ, সড়ক পরিবহন সচিব মো. নজরুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies