1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

পোরশায় দুর্বৃত্ত কতৃক আড়াই হাজার বরই ও আম গাছ কর্তন

  • সম্পাদনার সময় : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪৮ বার প্রদশিত হয়েছে

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় ফয়জদ্দিন নামে এক নিরিহ কৃষকের আড়াই হাজার বরই ও আম গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাতে উপজেলার দয়াহার মৌজার জাহাঙ্গিরাবাদ ও ঈদগা এলাকায় ওই গাছগুলি কর্তন করা হয়েছে। এতে ওই কৃষকের প্রায় ১০লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানাগেছে। ভুক্তভোগি কৃষক দয়াহার গ্রামের মৃতু সফুরা মোল্লার ছেলে ফয়জদ্দিন জানান, ৯ মাস পূর্বে তিনি স্থানীয় বিভিন্ন মানুষের কাছ থেকে দয়াহার জাহাঙ্গিরাবাদ ও ঈদগা এলাকায় ১০বিঘা জমি লীজ নিয়ে ১ হাজার ৮০০ বরই ও ৭৫০টি আম গাছ রোপন করে একটি মিশ্র বাগান তৈরি করেছিলেন। বাগানটিতে আম গাছ গুলি ছোট থাকলেও চলতি মাসে বরইগাছ গুলিতে ব্যাপক ফুল ধরেছিল বলে তিনি জানান। তিনি আরও জানান, কয়েকদিন আগে এক ব্যবসায়ী বরই গাছগুলির দাম ৭ লক্ষ টাকা দিতে চেয়েছিলেন। কিন্তু কিছুদিন পরে আরও বেশী দাম পাওয়ার আশায় তিনি সে গুলো বিক্রি করেন নি। এ সুযোগে দুর্বৃত্তরা শনিবার দিবাগত রাতে তার গাছগুলি কেটে ফেলেছে বলে তিনি জানান। এ বিষয়ে তিনি থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। থানা অফিসার ইনচার্জ শফিউল আজম খাঁন জানান, বিষয়টি তিনি অবগত নন। তবে ভুক্তভোগি কৃষক এ বিষয়ে থানায় আসলে মামলা নেয়া হবে এবং আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান। অপরদিকে ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা জাহাঙ্গির আলম জানান, এবিষয়ে তাদের করনীয় কিছু নেই। স্থানীয় ভাবে পুলিশ প্রশাসন ব্যবস্থা নিতে পারেন। এছাড়া মামলা পরবর্তী তাদের কাছে কোন বিষয় জানতে চাইলে তারা সহযোগীতা করতে পারেন বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies