1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

আশ্রয়ণের ঘরভাঙা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য দুর্নীতির পক্ষে সাফাই: বিএনপি

  • সম্পাদনার সময় : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ২০৩ বার প্রদশিত হয়েছে

ঢাকা:‘উপহারের ঘর যারা ভেঙেছে, তাদের তালিকা হাতে রয়েছে’—প্রধানমন্ত্রী এ মন্তব্য আশ্রয়ন-২ প্রকল্পের অধীনে ঘর নির্মাণে দুর্নীতিবাজ আওয়ামী লীগদলীয় ঠিকাদার ও দলবাজ আমলাদের দুর্নীতি এবং পক্ষে সাফাই গাওয়ার শামিল বলে মনে করে বিএনপি।
শনিবার দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভায় এ দাবি করা হয়। এ সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপি স্থায়ী কমিটির সভায় নেতারা বলেন, প্রকৃতপক্ষে দুর্নীতিকে এখন রাষ্ট্রীয়ভাবে সমর্থন করা হচ্ছে। রাষ্ট্রের সর্বক্ষেত্রে আওয়ামী লীগ সরকার দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিচ্ছে। সভায় প্রধানমন্ত্রীর মন্তব্যের তীব্র সমালোচনা করা হয়।
সভায় সম্প্রতি ছাত্রদলের সাবেক সভাপতিসহ দলের বহুসংখ্যক নেতাকর্মী এবং অন্যান্য বিরোধী দলের নেতাদের গ্রেফতারের তীব্র নিন্দা জানানো হয়। গ্রেফতার নেতাদের অবিলম্বে মুক্তি এবং সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
৪ সেপ্টেম্বর কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের গুলিতে বাংলাদেশি নাগরিক শাহিবর রহমান নামে এক বাংলাদেশিকে নাগরিক হত্যার তীব্র নিন্দা জানানো হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies