1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

ওমরাহ করা যাবে ট্যুরিস্ট ও ভিজিট ভিসায়

  • সম্পাদনার সময় : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯৩ বার প্রদশিত হয়েছে

ঢাকা: সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার এক ঘোষণায় জানিয়েছে, ‘ট্যুরিস্ট’ ও ‘ভিজিট’ ভিসাপ্রাপ্ত বিদেশিরাও ওমরাহ করতে পারবেন। এ ক্ষেত্রে তাঁদের ‘ইতমারনা’
ও ‘তাওয়াক্কালনা’ অ্যাপে রেজিস্ট্রেশন করে প্রয়োজনীয় পদ্ধতি অনুসরণ করতে হবে। সৌদি আরবের সংবাদপত্র সৌদি গেজেটের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
‘তাওয়াক্কালনা’ অ্যাপে স্বাস্থ্য সম্পর্কিত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করলেই ওমরাহ পালনের জন্য ‘ইতমারনা’ অ্যাপে অ্যাকাউন্ট খোলা যাবে।
এত দিন পর্যটন ও ভ্রমণ অর্থাৎ ‘ট্যুরিস্ট’ ও ‘ভিজিট’ ভিসায় ওমরাহ বন্ধ ছিল। এবার অ্যাপ রেজিস্ট্রেশনের মাধ্যমে ওমরাহের সুযোগ মিলতে যাচ্ছে।
অন্যদিকে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে শুধু ওমরাহ পালনের উদ্দেশে যাঁরা সৌদি আরবে যাবেন, গত ৯ আগস্ট থেকে তাঁদের ওমরাহ ভিসা দেওয়া চালু করেছে সৌদি সরকার।
সৌদি আরবের মন্ত্রণালয় জানায়, যাঁরা করোনাভাইরাসের দুই ডোজ টিকা নিয়েছেন বা প্রথম ডোজ টিকা নেওয়ার পর ১৪ দিন পার করেছেন অথবা করোনায় আক্রান্ত হওয়ার পর সেরে উঠেছেন, তাঁরাই ওমরাহ ভিসা পাচ্ছেন।
প্রায় ৫০০ ওমরাহ সার্ভিস কোম্পানি এবং ছয় হাজারের বেশি বিদেশি ওমরাহ এজেন্ট টিকাপ্রাপ্ত বিদেশিদের রেজিস্ট্রেশন করে আসছে।
বিশ্বের যেকোনো দেশ থেকে প্রায় ৩০টি ইলেক্ট্রনিক প্ল্যাটফর্মের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন ওমরাহ পালনে আগ্রহীরা।
সম্প্রতি অনলাইনে সিঙ্গেল ওমরাহ ভিসা দেওয়ার পদ্ধতি চালু করার পরিকল্পনার বিষয়ে জানিয়েছিল সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies