1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

সংক্রমণ বাড়লে ফের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী

  • সম্পাদনার সময় : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬০ বার প্রদশিত হয়েছে

ঢাকা: করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে শিক্ষা প্রতিষ্ঠান আবারও বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
রাজধানীর সরকারি তিতুমীর কলেজে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ বিডিএস কোর্সের সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজ এবং ডেন্টাল ইউনিটের ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে এ কথা বলেন।
প্রায় দেড় বছর বন্ধ থাকার পর রোববার থেকে খুলছে দেশের শিক্ষা প্রতিষ্ঠান। সংক্রমণ কমে আসায় এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার।
করোনাভাইরাস মহামারির কারণে কয়েক দফা বিডিএস কোর্সের পরীক্ষার তারিখ পরিবর্তন হয়েছে। অবশেষে শুক্রবার পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে। এ
এবার সরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে ৫৪৫টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষার জন্য ৫৩ হাজার ৪ জন আবেদন করেছেন। সে হিসাবে এবারের পরীক্ষায় প্রতি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৯৭ শিক্ষার্থী।
সংক্রমণ বাড়লে ফের বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান
রাজধানীর তিতুমীর সরকারি কলেজে বিডিএস পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশে সংক্রমণ যদি আশঙ্কাজনক হারে বাড়ে তাহলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার ব্যবস্থা নেবে শিক্ষা মন্ত্রণালয়। আর আমরাও সেভাবেই পরামর্শ দেব।
যদি শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার পরে আমাদের ছেলে-মেয়েরা সংক্রমিত হয়, তাহলে অবশ্যই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হবে।
তিনি বলেন, ‘অনেক দেশেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে আবার বন্ধ করে দেয়া হয়েছে। আমরাও সেই নীতি অবলম্বন করব। আমাদের ছেলে-মেয়েদের নিরাপদ ও সুরক্ষিত রাখতে চাই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies