1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

তালেবান সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে হবে: জাতিসংঘ

  • সম্পাদনার সময় : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬৫ বার প্রদশিত হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস তালেবানের সঙ্গে সংলাপ অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।
একইসঙ্গে, আফগানিস্তানে তালেবানের ক্ষমতায় ফিরে আসার বিষয়টি আফ্রিকার সাহেল অঞ্চলের বিদ্রোহীদের উৎসাহিত করতে পারে বলে তিনি আশঙ্কা ব্যক্ত করেছেন।
গুতেরেস গতকাল বৃহস্পতিবার সংবাদ সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
আন্তোনিও গুতেরেস বলেন, আমাদের অবশ্যই তালেবানের সঙ্গে সংলাপ বজায় রাখতে হবে। আফগান জনগোষ্ঠীর প্রতি সংহতির মানসিকতা নিয়ে সংলাপে সরাসরিভাবে আমাদের নীতিগুলো নিশ্চিত করতে হবে।
জাতিসংঘের মহাসচিব আরও বলেন, আমাদের দায়িত্ব হচ্ছে, ক্ষুধার যন্ত্রণায় মৃত্যুর মুখে পড়া আফগান জনগণের প্রতি আমাদের সংহতির হাত বাড়িয়ে দেওয়া।
বিশ্ববাসীর উদ্দেশে আন্তোনিও গুতেরেস বলেন, আফগানিস্তানে ‘অর্থনৈতিক ধস’ অবশ্যই এড়াতে হবে।
আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বা বিশ্বব্যাপী জব্দ করে রাখা আফগান তহবিল ছাড়ের আহ্বান জানানো ছাড়াই জাতিসংঘের প্রধান দাবি করেন যে ‘আর্থিক সামগ্রী’ আফগানিস্তানের অর্থনীতির ‘দম নেওয়ার’ সুযোগ করে দেবে।
তবে, তালেবান তাদের গঠিত সরকারের স্বীকৃতি, আর্থিক সহযোগিতা চেয়েছে এবং নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা বলেছে বলে উল্লেখ করেন আন্তোনিও গুতেরেস। তিনি বলেন, আর এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্য সাধনের নিশ্চিত সুযোগ করে দেবে।
আফগানিস্তানে তালেবানের ক্ষমতায় ফিরে আসার বিষয়টি আফ্রিকার সাহেল অঞ্চলের জিহাদিদের ওপর কি ধরনের প্রভাব ফেলতে পারে সে ব্যাপারে জানতে চাইলে গুতেরেস বলেন, এটি তাদেরকে মানসিক ও বাস্তবিকভাবে উৎসাহিত করতে পারে।
তারা আশাবাদি হয়ে উঠতে পারে। কয়েক মাস আগে যেটি তারা চিন্তাও করতে পারেনি। সত্যিকার অর্থেই সেখানে ভয়ের কারণ রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies