1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করার ষড়যন্ত্র চলছে-তারেক রহমান বেগম রোকেয়া নারী সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিলেন-প্রধান উপদেষ্টা সংসদ নির্বাচন: ৮১ স্থানীয় পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিলো ইসি বগুড়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গণ দোয়া ও মোনাজাতে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বালিয়াদিঘী’তে দোয়া মাহফিলে সাবেক এমপি লালু যুবদল নেতা খোকন কে দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু আরডিএর নির্দেশ অমান্য করে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কাজলায় সাততলা ভবনের অবৈধ নির্মাণ কাজ শুরু বগুড়ার নামুজায় দাড়িপাল্লায় ভোট চেয়ে সোহেলের গণসংযোগ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নাড়ুয়ামালাতে দোয়া মাহফিল নন্দীগ্রামে নবাগত ইউএনও শারমিন আরা’র যোগদান ও শুভেচ্ছা বিনিময়

নওগাঁ থেকে আলোচিত সুবা উদ্ধার

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৪ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধি: রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ স্কুলছাত্রী আরাবি ইসলাম সুবাকে আরজী-নওগাঁ থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী বিকেলে শহরের পলিটেকনিক ইন্সটিটিউটের সামনে একটি বাসা থেকে পুলিশের সহায়তায় র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা তাকে উদ্ধার করেন। পরে সুবাকে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, সুবা নিখোঁজ হওয়ার পর বিষয়টি নিয়ে সারাদেশে তোলপাড় শুরু হয়। এরপর তথ্য প্রযুক্তির সাহায্যে জানা যায় মেয়েটি নওগাঁ অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে আরজি নওগাঁ মধ্যপাড়া এলাকায় সুবার কথিত প্রেমিক মোমিন এর বাসায় অভিযান চালানো হয়। সে সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ছেলে মেয়ে উভয়েই পালিয়ে যায়। মোমিনের বাবা মোস্তফা কে আটক করে জিজ্ঞাসাবাদ করার পরে সে স্বীকার করেন সুবা তাদের কাছে রয়েছে। গত পরশু রাতে ঢাকার শ্যামলি গাড়িতে করে গতকাল ভোরে নওগাঁ এসে নামে। এবং তার কথিত প্রেমিক মোমিন এর বাসায় উঠে।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে জিজ্ঞাসায় সুবা স্বীকার করে, টিকটকের সুবাদে তাদের দুজনের পরিচয় হয়।
মোমিন মূলত ঢাকায় একটি দোকনে কর্মচারীর কাজ করছিল আর মেয়ের বাড়ি বরিশালের বাকেরগঞ্জে সেখান থেকে মেয়েটা তার মায়ের চিকিৎসার জন্য ঢাকায় আসে এবং মোমিনের সাথে প্রেমের সর্ম্পের খাতিরে পালিয়ে যায়।
তবে এবিষয়ে যেহেতু আমাদের বেশি কিছু জানা নেই। মোহাম্মদপুর থানায় হয়ত অভিযোগ রয়েছে পরবর্তীতে তাকে সেখানে পাঠানো হবে। র‌্যাব-৫ জয়পুরহাট মেয়েকে নিয়ে গেছে তারাই আইনমাফিক ব্যবস্থা গ্রহন করবে।
অপর প্রশ্নে তিনি আরো বলেন, তার কথিত প্রেমিক মোমিনকে আটক করা সম্ভব হয়নি। সে আগেই পালিয়ে গেছে। তবে আমরা তাকে আটকের চেষ্টা করছি। এবং তার বাবা আমাদের হেফাজতে রয়েছে আমারা আরো কিছু জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দিব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies