1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করার ষড়যন্ত্র চলছে-তারেক রহমান বেগম রোকেয়া নারী সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিলেন-প্রধান উপদেষ্টা সংসদ নির্বাচন: ৮১ স্থানীয় পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিলো ইসি বগুড়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গণ দোয়া ও মোনাজাতে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বালিয়াদিঘী’তে দোয়া মাহফিলে সাবেক এমপি লালু যুবদল নেতা খোকন কে দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু আরডিএর নির্দেশ অমান্য করে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কাজলায় সাততলা ভবনের অবৈধ নির্মাণ কাজ শুরু বগুড়ার নামুজায় দাড়িপাল্লায় ভোট চেয়ে সোহেলের গণসংযোগ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নাড়ুয়ামালাতে দোয়া মাহফিল নন্দীগ্রামে নবাগত ইউএনও শারমিন আরা’র যোগদান ও শুভেচ্ছা বিনিময়

ট্রাম্পের শুল্কনীতির প্রভাবে ভারতীয় রুপির রেকর্ড দরপতন

  • সম্পাদনার সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৬ বার প্রদশিত হয়েছে

সপ্তাহের প্রথম দিনেই ব্যাপক ধস নেমেছে ভারতীয় টাকার মূল্যে। সোমবার বৈদেশিক মুদ্রাবাজারে টাকার দর ৬৭ পয়সা কমে ৮৭.২৯-এ নেমে রেকর্ড পতনে পৌঁছেছে। গত শুক্রবার রুপির দর তুলনামূলক স্থিতিশীল ছিল- ৮৬.৬২-তে বাজার বন্ধ হয়েছিল। সোমবার দিনের শুরুতে বৈদেশিক মুদ্রাবাজারে টাকা ৮৭.০০ দরে লেনদেন শুরু করলেও তা আরো নেমে যায়। কানাডা ও মেক্সিকোর পণ্যের উপর ডোনাল্ড ট্রাম্প ২৫ শতাংশ এবং চীনা পণ্যের উপর ১০ শতাংশ শুল্ক আরোপ করায় বিশ্বব্যাপী এক বাণিজ্যযুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। বিনিয়োগকারীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে।ফরেক্স বিশেষজ্ঞদের মতে, বিদেশী পুঁজির ধারাবাহিক লেনদেন ও আন্তর্জাতিক বাজারে ডলারের শক্তিশালী অবস্থানের কারণেই ভারতীয় মুদ্রার উপর ক্রমাগত চাপ তৈরি হয়েছে। বিশেষ করে অপরিশোধিত তেল আমদানিকারকদের যে বিপুল চাহিদা ডলারের, সেটিও টাকার দর পতনের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। এই উদ্বেগের বড় কারণ ট্রাম্পের শুল্ক নীতি কার্যকর হওয়া। কারণ, বিনিয়োগকারীদের নিরাপদ আশ্রয় হিসেবে ডলারের চাহিদা বাড়ায় তা ১০৯.৫০ স্তরে পৌঁছে গেছে। এদিকে, ডলারের শক্তি পরিমাপকারী সূচক ডলার ইনডেক্স ১.৩০ শতাংশ বৃদ্ধি পেয়ে ১০৯.৭৭-এ পৌঁছেছে। ইউরো, ব্রিটিশ পাউন্ড ও ইয়েনের মতো গুরুত্বপূর্ণ মুদ্রাগুলোরও দরপতন ঘটেছে ইউরো ১.০২২৪, পাউন্ড ১.২২৬১ এবং ইয়েন ১৫৫.৫৪-তে নেমে এসেছে। অন্যদিকে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামও ঊর্ধ্বমুখী হয়েছে। ব্রেন্ট ক্রুডের দর ০.৭১ শতাংশ বেড়ে ৭৬.২১ ডলার প্রতি ব্যারেলে পৌঁছেছে। ফরেক্স বিশেষজ্ঞ অনিল কুমার ভানসালির মতে, সোমবার টাকার মূল্যের ওঠানামার পরিধি ৮৬.৬৫ থেকে ৮৭.০০-র মধ্যে থাকতে পারে এবং বাজারের স্থিতিশীলতা ফেরাতে রিজার্ভ ব্যাংক হস্তক্ষেপ করতে পারে বলে আশা করা হচ্ছে। বিশ্ববাজারের এই অস্থিরতার মধ্যেও টাকার দর কতটা স্থিতিশীল থাকে, তা নির্ভর করবে আগামী দিনে বিনিয়োগকারীদের মনোভাব, কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা এবং আন্তর্জাতিক বাণিজ্য পরিস্থিতির ওপর। সূত্র : দ্য ওয়াল

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies