1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করার ষড়যন্ত্র চলছে-তারেক রহমান বেগম রোকেয়া নারী সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিলেন-প্রধান উপদেষ্টা সংসদ নির্বাচন: ৮১ স্থানীয় পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিলো ইসি বগুড়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গণ দোয়া ও মোনাজাতে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বালিয়াদিঘী’তে দোয়া মাহফিলে সাবেক এমপি লালু যুবদল নেতা খোকন কে দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু আরডিএর নির্দেশ অমান্য করে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কাজলায় সাততলা ভবনের অবৈধ নির্মাণ কাজ শুরু বগুড়ার নামুজায় দাড়িপাল্লায় ভোট চেয়ে সোহেলের গণসংযোগ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নাড়ুয়ামালাতে দোয়া মাহফিল নন্দীগ্রামে নবাগত ইউএনও শারমিন আরা’র যোগদান ও শুভেচ্ছা বিনিময়

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের শ্যামলীতে সড়কে অবরোধ, যান চলাচল বন্ধ

  • সম্পাদনার সময় : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৫ বার প্রদশিত হয়েছে

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতরা উন্নত চিকিৎসার দাবিতে রাজধানীর শ্যামলীতে সড়ক অবরোধ করেছেন। ফলে বন্ধ হয়ে গেছে উভয়পাশের যান চলাচল। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে সড়কে অবস্থান নিয়ে দাবি আদায়ে আন্দোলন শুরু করেন জুলাই আন্দোলনে আহত পঙ্গু হাসপাতাল ও চক্ষু হাসপাতালে চিকিৎসাধীন আহতরা। বিষয়টি নিশ্চিত করেছেন শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম আজম। মোহাম্মদ গোলাম আজম বলেন, শ্যামলী পঙ্গু হাসপাতালের সামনে পুরো রাস্তা ব্লক করে আন্দোলন করছে চিকিৎসারত জুলাই আন্দোলনে আহতরা। এ কারণে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। একই দাবিতে গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার পর থেকে গভীর রাত পর্যন্ত পঙ্গু হাসপাতালের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতেন থাকেন আহতরা। তখন আন্দোলনকারীরা বলেন, একটি স্বৈরাচারী আন্দোলনের পর আবার আমাদের কেন দাবি-দাওয়ার জন্য আন্দোলন করতে হবে? আমরা এই দেশের জন্য আন্দোলন করছি। রাষ্ট্রের মানুষের জন্য আন্দোলন করছি। অথচ আমাদের কোনো মূল্যায়ন করছে না। এটাই কি হওয়ার কথা ছিল? এখন পর্যন্ত আমাদের রাষ্ট্রীয়ভাবে কোনো মূল্যায়ন করা হচ্ছে না। স্বীকৃতি দেয়া হচ্ছে না। আমাদের পুনর্বাসন করা হচ্ছে না। এসময় জুলাই আন্দোলনে আহতদের পুনর্বাসন ও আহতদের সেবা দিতে যে চারটি ক্যাটাগরি করা হয়েছে সেই ক্যাটাগরি বাদ দেয়াসহ বিভিন্ন দাবি জানান আন্দোলনকারীরা। তাদের ভাষ্য, এই ক্যাটাগরির মাধ্যমে আহতদের মধ্যে বৈষম্য সৃষ্টি করা হচ্ছে। এছাড়া অসুস্থদের দ্রুত সময়ের মধ্যে উন্নত চিকিৎসার জন্য পাঠানোরও দাবি জানানো হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies