1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
মাইলস্টোন ট্র্যাজেডি: তারেক রহমানের সঙ্গে দেখা করলেন হতাহতদের পরিবার তারেক রহমানের সঙ্গে ৭টি রাজনৈতিক দলের নেতাদের সাক্ষাৎ ১২ ফেব্রুয়ারি কোথাও যেন কোনো গলদ না থাকে-প্রধান উপদেষ্টা ভারতেই খেলতে হবে, নইলে বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ : আইসিসি জান প্রাণ উজাড় করে দিয়ে ধানের শীষে ভোট করতে চাই-ভিপি সাইফুল কলাকোপাতে “মেহেরুন নেছা আম্র কানন” আনুষ্ঠানিকভাবে উদ্বোধন বালিয়াদিঘী ইউনিয়নে ধানের শীষের নির্বাচনী কার্যালয়ে উদ্বোধনকালে সাবেক এমপি লালু সরকারি চাকরিজীবীদের বেতন সর্বোচ্চ ১,৬০,০০০ টাকা, সর্বনিম্ন ২০,০০০ ইন্টারনেট বন্ধ করে গণহত্যা : জয় ও পলকের বিচার শুরু ইমাম-মুয়াজ্জিনদের বেতন নির্ধারণ করে দিলো সরকার

আদমদীঘিতে ৩১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৬৫ বার প্রদশিত হয়েছে

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে ৩১ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মাদকদ্রব্য আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- কুমিল্লা জেলার দেবীদার উপজেলার রসুলপুর গ্রামের ইউনুছ মিয়ার ছেলে ইয়াকুব মিয়া (২২), একই জেলার বাহ্মমনপাড়া শশিদল পশ্চিম পাড়া গ্রামের মৃত নছু মিয়ার ছেলে মোঃ মাসুদ (২৮), নওগাঁ জেলার বদলগাছি উপজেলার ভঞ্জকোল গ্রামের রেজাউল ইসলামের ছেলে আইনুল ইসলাম (৩৫), একই জেলার সদর উপজেলার মাগুরা গ্রামের বেলার হোসেনের ছেলে সুমন হোসেন (৩০)।  আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, গতকাল বৃহস্পতিবার বেলা ১টায় উপজেলার পশ্চিম সিংড়া পূর্ব ঢাকা রোড এলাকায় বগুড়া থেকে ছেড়ে আসা নওগাঁ উদ্দেশ্যে একটি পিকআপ গাড়ীতে গাঁজা নিয়ে যাচ্ছিলেন কয়েকজন মাদক কারবারি। গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক আমিরুল ইসলাম ও সহকারী উপ-পরিদর্শক স্বপন কুমার সেনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ওই গাড়িটি দাঁড় করিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। এসময় গাড়ীর সিটের পিছনে সাদা বস্তার ভিতরে হলুদ কসটেপ দ্বারা মোড়ানো ৩১ কেজি গাঁজা উদ্ধারসহ পিকআপ গাড়িটি শব্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies