1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
বগুড়ায় পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করে পালাল মাদক কারবারি গাবতলীর বালিয়াদিঘীতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা দোয়া মাহফিল শিক্ষকের মর্যাদা ঊর্ধ্বে তুলে ধরতে হবে, তাদের জীবন মান বাড়াতে হবে- সাবেক এমপি লালু দুর্নীতি-আইনশৃঙ্খলার লাগাম একমাত্র বিএনপিই টেনে ধরতে পারে : তারেক রহমান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শাজাহানপুরে শিক্ষক-কর্মচারী সমিতির দোয়া মাহফিল নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করলেন সিইসি জুলাই মানসিকতায় অনেক পরিবর্তন এনেছে, নতুন বাংলাদেশ দেখতে চাই-মির্জা ফখরুল চলতি সপ্তাহেই তফসিল ঘোষণা : ইসি সানাউল্লাহ ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ নামে তৃতীয় জোটের যাত্রা শুরু ‘বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যায় জড়িতরা ঘুরছে প্রকাশ্যে ধরছে না পুলিশ’:অভিযোগ বাবা-মায়ের

চাঁপাই সীমান্তে উত্তেজনা, দুঃখ প্রকাশ করল বিএসএফ

  • সম্পাদনার সময় : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ৫৯ বার প্রদশিত হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্ত এলাকায় বাংলাদেশে অনুপ্রবেশ করে গাছ কেটে নেয়াকে কেন্দ্র করে দু’দেশের বাসিন্দাদের মধ্যে সংঘটিত সংঘর্ষের ব্যাপারে দুঃখ প্রকাশ করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ। শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা ও কিরণগঞ্জ বিজিবি সীমান্ত ফাঁড়ির মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী- বিজিবি স্থানীয়দের সাথে নিয়ে বিএসএফ ও ভারতীয়দের রুখে দেয়। পরে বিকেল ৪টার দিকে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে গাছ কাটার বিষয়টিকে কেন্দ্র করে ঘটা ঘটনায় ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে বলেছে বিএসএফ। বৈঠক শেষে ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ‘আমাদের চৌকা এবং কিরণগঞ্জ দুটি বিজিবি ক্যাম্পের মাঝামাঝি স্থানে ১৭৭ এর ৩এস বরাবর বাংলাদেশী কিছু আমগাছ ছিল। বাংলাদেশের আমগাছ কাটাকে নিয়ে ভারত ও বাংলাদেশের নাগরিকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।’ তিনি আরো বলেন, ‘আমরা বিজিবির জনবল বৃদ্ধি করেছি। বিকেল ৪টা ১০ মিনিটে বিজিবি ও বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। বিএসএফের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। বলেছে, যে গাছগুলো কাটা হয়েছে, অন্যায় হয়েছে। তাদের পক্ষ থেকে তারা এটা ব্যবস্থা নেবে। সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত আমরা মাঠে আছি। কেউ যেন শূন্যরেখা অতিক্রম না করে, উত্তেজনাকর পরিবেশ প্রশমিত করার জন্য আমরা প্রস্তুত আছি। বিজিবির পাশাপাশি দেশপ্রেমিক জনগণ আমাদের পাশে আছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies