1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
চট্টগ্রামে তারেক রহমান: কাল চার জেলায় ৬ জনসভা আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে অগ্রাধিকার দেবে বিএনপি: তারেক রহমান ছোট ভাই কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড গাবতলীতে বিএনপিনেতা কাসেম ও খাইরুলের কবর জিয়ারত করলেন সাবেক এমপি লালু জনগণের টাকা চুরি করে বিদেশে পাচার করেছে তাদের পেটে হাত ঢুকিয়ে সেই টাকা বের করে আনা হবে-বগুড়ায় জামায়াত আমীর বগুড়ায় কোকোর মৃত্যু বাীর্ষকীতে পরিবারের দোয়া মাহফিল বগুড়ায় জুলাই স্মৃতিস্তম্ভ ও শহীদদের কবরে উপদেষ্টা আদিলুর রহমান খানের শ্রদ্ধা বগুড়া পৌর এলাকায় তারেক রহমানের ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ বাগবাড়ীতে কোকো’র ১১তম মৃত্যুবার্ষিকী’তে কোরআন খতম ও দোয়া মাহফিল

নওগাঁয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ১৪৫ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধিঃ“ এসো দেশ বদলাই পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২৪ (বালক ও বালিকা) শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় শহরের নওযোয়ান মাঠে জেলা প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্ণামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিয়া আফরিন সহ জেলা সকল উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার, শিক্ষক, শিক্ষার্থী ও গন্যমান্যা ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের জেলার ১১টি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক ও বালিকা দল অংশগ্রহণ করবেন। প্রতিটি দলে ১১জন করে শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। প্রতিটি ম্যাচে বালকরা ৪০মিনিট আর বালিকারা ৩০মিনিট সময় খেলছে। উদ্বোধনী খেলায় বালক ম্যাচে আত্রাই উপজেলার বাহাদুরপুর প্রাথমিক বিদ্যালয়কে টাইব্রেকারে ০-৩ গোলে হারিয়ে রাণীনগর উপজেলার করজগ্রাম প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়। অপরদিকে বালিকাদের ম্যাচে রাণীনগর উপজেলার ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ৩-০ গোলে আত্রাই উপজেলার সিংসাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে হারিয়ে বিজয়ী হয়। আগামী ১৩ জানুয়ারী টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এসময় প্রধান অতিথি বলেন, বর্তমান প্রজন্মকে খেলার প্রতি আগ্রহী করে তুলতে এবং আগামীতে একটি সুস্থ্য, মেধাবী ও সুুন্দর জাতি গড়ে তুলতে এমন খেলার আয়োজন অব্যাহত রাখতে সংশ্লিষ্টদের আহবান জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies