1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম:
গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করার ষড়যন্ত্র চলছে-তারেক রহমান বেগম রোকেয়া নারী সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিলেন-প্রধান উপদেষ্টা সংসদ নির্বাচন: ৮১ স্থানীয় পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিলো ইসি বগুড়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গণ দোয়া ও মোনাজাতে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বালিয়াদিঘী’তে দোয়া মাহফিলে সাবেক এমপি লালু যুবদল নেতা খোকন কে দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু আরডিএর নির্দেশ অমান্য করে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কাজলায় সাততলা ভবনের অবৈধ নির্মাণ কাজ শুরু বগুড়ার নামুজায় দাড়িপাল্লায় ভোট চেয়ে সোহেলের গণসংযোগ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নাড়ুয়ামালাতে দোয়া মাহফিল নন্দীগ্রামে নবাগত ইউএনও শারমিন আরা’র যোগদান ও শুভেচ্ছা বিনিময়

হেসেখেলেই সিলেটকে উড়িয়ে দিলো রংপুর

  • সম্পাদনার সময় : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ৭৯ বার প্রদশিত হয়েছে

রান পাহাড় তুলেও পার পেল না সিলেট। ঘরের মাঠে চেনা দর্শকদের সামনেও ভাগ্য বদলাতে পারলো না তারা। এলেক্স হেলসের দুর্দান্ত শতক আর সাইফ হাসানের বিধ্বংসী ব্যাটিংয়ে বিপিএলে টানা চতুর্থ জয় তুলে নিলো রংপুর।সোমবার (৬ জানুয়ারি) সিলেট পর্বের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ২০৫ রান সংগ্রহ তুলে তারা। জবাবে ১৯ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় রংপুর রাইডার্স।লক্ষ্য তাড়ায় প্রথম ওভারেই উদ্বোধনী জুটি ভাঙে রংপুরের। আজিজুল হাকিম এই ম্যাচেও রানের খাতা খুলতে পারেননি। তবে এলেক্স হেলস ও সাইফ হাসান মিলে সেই ধাক্কা সামলে উঠেন সহজেই। ১৭.৫ ওভারে এই জুটি ভেঙে সাইফ হাসান যখন ফেরেন, নামের পাশে তখন ৩ চার ৭ ছক্কায় ৪৯ বলে ৮০ রান। তাতে ভাঙে হেলসের সাথে তার ১৮৮ রানের জুটি। দু’জনে মিলে অনেকটা তাণ্ডব চালান সিলেটের বোলারদের ওপর। জয়ের খুব কাছাকাছি চলে গিয়ে সাইফ ফিরলেও শেষ কাজটা করেন হেলস। ৫৬ বলে ১০ চার এবং ৭ ছক্কায় অপরাজিত থাকেন ১১৩ রানে। ইফতিখার ৪ বলে ৮ রানে অপরাজিত ছিলেন। সিলেটের হয়ে তানজিম সাকিব ২৩ রানে নেন ২ উইকেট। এর আগে সিলেটকে এদিন লাক্কাতুরায় শুভসূচনা এনে দেন রনি তালুকদার-জর্জ মানসি জুটি। পাঁচ ওভারে ৪৭ রান তোলার পর এই জুটি ভাঙে। ১৮ করে আউট হোন মানসি। রনি ততক্ষণে ঝড় তুলতে শুরু করেন। প্রথমে দেখেশুনে খেললেও খানিক বাদে সেই ঝড়ে যোগ দেন জাকির। দলকে ৮৮ রানে রেখে নবম ওভারে আউট হোন রনি। ফেরার আগে ৩২ বলে ৫৪ রান করেন তিনি। রনির বিদায়ের পর পল স্টার্লিং ক্রিজে আসেন। তবে থিতু হতে পারেননি (১৬)। তবে অ্যারন জোনসের সাথে জমে উঠে জাকিরের জুটি। ১৮.৩ ওভারে জাকির ৩৮ বলে ৫০ করে ফিরলে থামে যুগলবন্দী। তবে শেষ ওভারে জোন্স ও জাকের আলি মিলে তুলেন ২৭ রান। আকিফ জাভেদকে ৩টি ছক্কা মারেন জাকের, একটা মারেন জোন্স। তাতে ২০০ পার হয় সিলেটের সংগ্রহ। ২ উইকেট নেন সাইফউদ্দিন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies