1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী মরহুম সাংবাদিক রউফ জালালের পরিবারের খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব অবৈধভাবে তেল মজুতের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নন্দীগ্রাম কলেজপাড়া আদর্শ ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বগুড়া করনেশন স্কুলের এসএসসি ১৩ তম ব্যাচের মিলনমেলা ও ইফতার ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি পূরণ করেছেন তারেক রহমান: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী-মীর শাহে আলম সংসদকে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী সংসদ অধিবেশন ১৫ মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা রাষ্ট্রপতির বক্তব্যের সময় বিরোধী জোটের ওয়াকআউট

দুপচাঁচিয়ায় তারুণ্যের উৎসব গোল্ডকাপ ফুটবল টুর্ণামন্টের উদ্বোধন

  • সম্পাদনার সময় : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ১২৭ বার প্রদশিত হয়েছে

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’- এ প্রতিপাদ্য নিয়ে ‘তারুণ্যের উৎসব’ গোল্ডকাপ ফুটবল টুর্ণামন্টের(অনুর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়েছে। দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে  ৫ জানুয়ারি রোববার বিকালে সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্ণামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি। এসময় উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জিম হোসেন, আনোয়ার হোসেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুল ইসলাম লিটন, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সুদেব কুণ্ডু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু কালাম আজাদ, উপজেলা ছাত্রদলের সভাপতি শামীম সরদার, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের প্রতিনিধি নাজমুল সাকিব নাঈম, দুপচাঁচিয়া ফুটবল একাডেমীর সভাপতি মাহমুদুল হক শিপন সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের প্রতিনিধিগণ। উদ্বোধনী খেলায় জিয়ানগর ইউনিয়ন পরিষদ ১-০ গোলে দুপচাঁচিয়া সদর ইউনিয়ন পরিষদকে পরাজিত করে। খেলা পরিচালনা করেন লিটন আকন্দ। তাকে সহযোগিতা করেন আরিফ মন্ডল ও আয়নাল হক। ধারাভাষ্য প্রদান করেন আল-আমিন। টুর্ণামেন্টে ৮টি টিম অংশগ্রহণ করবে। আগামী ৮জানুয়ারি বুধবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies