1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
চট্টগ্রামে তারেক রহমান: কাল চার জেলায় ৬ জনসভা আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে অগ্রাধিকার দেবে বিএনপি: তারেক রহমান ছোট ভাই কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড গাবতলীতে বিএনপিনেতা কাসেম ও খাইরুলের কবর জিয়ারত করলেন সাবেক এমপি লালু জনগণের টাকা চুরি করে বিদেশে পাচার করেছে তাদের পেটে হাত ঢুকিয়ে সেই টাকা বের করে আনা হবে-বগুড়ায় জামায়াত আমীর বগুড়ায় কোকোর মৃত্যু বাীর্ষকীতে পরিবারের দোয়া মাহফিল বগুড়ায় জুলাই স্মৃতিস্তম্ভ ও শহীদদের কবরে উপদেষ্টা আদিলুর রহমান খানের শ্রদ্ধা বগুড়া পৌর এলাকায় তারেক রহমানের ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ বাগবাড়ীতে কোকো’র ১১তম মৃত্যুবার্ষিকী’তে কোরআন খতম ও দোয়া মাহফিল

মুন্নী সাহা ও তার স্বামীর ১৩৪ কোটি টাকার দুর্নীতির অনুসন্ধান

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৫৬ বার প্রদশিত হয়েছে

জ্ঞাত আয়বহির্ভূত সম্পত্তি ও ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে স্বৈরাচার গণহত্যাকারী হাসিনা ঘনিষ্ট দোসর মুন্নী সাহা ও তার স্বামী কবির হোসেন তাপসের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুদক প্রধান কার্যালয় থেকে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন। দুদক মহাপরিচালক বলেন, সাংবাদিক নামধারী মুন্নী সাহা ও তার স্বামী কবির হোসেন তাপসের ব্যাংক হিসাবে ১৩৪ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনসহ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের পরিপ্রেক্ষিতে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আগে গত বছরের ৩০ নভেম্বর রাজধানীর কারওয়ান বাজারে সবজি কিনতে গিয়ে জনতার তোপের মুখে পড়েন মুন্নী সাহা।পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তেজগাঁও থানা পুলিশ তাকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। এরপর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সেখান থেকে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালে যাত্রাবাড়ীতে গুলিতে নাঈম হাওলাদার নামে এক শিক্ষার্থী নিহতের ঘটনায় তার বাবা মো. কামরুল ইসলামের করা মামলায় শেখ হাসিনা ও তার সরকারের একাধিক মন্ত্রী-এমপি, আওয়ামী লীগ, যুবলীগ নেতাদের আসামি করা হয়েছে। ওই মামলায় আসামি করা হয় এটিএন নিউজের সাবেক বার্তা প্রধান মুন্নী সাহাসহ ৭ জনকে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies