1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
চট্টগ্রামে তারেক রহমান: কাল চার জেলায় ৬ জনসভা আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে অগ্রাধিকার দেবে বিএনপি: তারেক রহমান ছোট ভাই কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড গাবতলীতে বিএনপিনেতা কাসেম ও খাইরুলের কবর জিয়ারত করলেন সাবেক এমপি লালু জনগণের টাকা চুরি করে বিদেশে পাচার করেছে তাদের পেটে হাত ঢুকিয়ে সেই টাকা বের করে আনা হবে-বগুড়ায় জামায়াত আমীর বগুড়ায় কোকোর মৃত্যু বাীর্ষকীতে পরিবারের দোয়া মাহফিল বগুড়ায় জুলাই স্মৃতিস্তম্ভ ও শহীদদের কবরে উপদেষ্টা আদিলুর রহমান খানের শ্রদ্ধা বগুড়া পৌর এলাকায় তারেক রহমানের ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ বাগবাড়ীতে কোকো’র ১১তম মৃত্যুবার্ষিকী’তে কোরআন খতম ও দোয়া মাহফিল

পাবনায় প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রদলের মারামারি, মোটরসাইকেল ভাংচুর

  • সম্পাদনার সময় : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ৮৯ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র‍্যালিতে অংশ নিয়ে মারামারিতে জড়িয়েছেন পাবনা জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। এতে কয়েকজন আহত হয়েছেন। এ সময় একটি মোটরসাইকেল ভাংচুর করা হয়। বুধবার (১ জানুয়ারি) দুপুরে পাবনা গোপালপুরস্থ পাবনা জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নেতাকর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানান, জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিতে অংশ নিতে জেলা বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। বিভিন্ন এলাকা থেকে একেকজনের নেতৃত্বে মিছিল সহকারে দলীয় কার্যালয়ের সামনে আসেন। র‍্যালির আগে দুপুর ১টার দিকে জেলা বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য দেয়ার সময় হঠাৎ মারামারিতে জড়িয়ে পড়েন নেতাকর্মীরা। এসময় নেতাকর্মীরা দিকবিদিক ছুটাছুটি করতে থাকেন। পরে ছাত্রদল ও বিএনপি নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। মারামারিতে জড়িয়ে পড়া দুই গ্রুপই এক পর্যায়ে ঘটনাস্থল থেকে সটকে পড়ায় মারামারির কারণ ও তাদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় কয়েকজন আহত হয়। তবে তাৎক্ষনিকভাবে তাদের নাম-ঠিকানা জানা যায়নি। এ বিষয়ে পাবনা জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম বলেন, ‘সেই সময় (মারামারির সময়) আমরা ফাঁকে ছিলাম, আমরা ঘটনা বুঝতে পারি নাই। কারা কি নিয়ে মারামারি করলো আমরা খোঁজখবর নিচ্ছি। খবর পেলে আপনাকে জানাবো।’ এ ব্যাপারে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, ‘তেমন কোনো ঘটনা নয়, একটু ধাক্কাধাক্কি লেগেছিল। পরে নেতারা ঠিক করে দিয়েছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies