1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
চট্টগ্রামে তারেক রহমান: কাল চার জেলায় ৬ জনসভা আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে অগ্রাধিকার দেবে বিএনপি: তারেক রহমান ছোট ভাই কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড গাবতলীতে বিএনপিনেতা কাসেম ও খাইরুলের কবর জিয়ারত করলেন সাবেক এমপি লালু জনগণের টাকা চুরি করে বিদেশে পাচার করেছে তাদের পেটে হাত ঢুকিয়ে সেই টাকা বের করে আনা হবে-বগুড়ায় জামায়াত আমীর বগুড়ায় কোকোর মৃত্যু বাীর্ষকীতে পরিবারের দোয়া মাহফিল বগুড়ায় জুলাই স্মৃতিস্তম্ভ ও শহীদদের কবরে উপদেষ্টা আদিলুর রহমান খানের শ্রদ্ধা বগুড়া পৌর এলাকায় তারেক রহমানের ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ বাগবাড়ীতে কোকো’র ১১তম মৃত্যুবার্ষিকী’তে কোরআন খতম ও দোয়া মাহফিল

বাণিজ্যমেলার মাধ্যমে বাংলাদেশী পণ্যের রফতানি বৃদ্ধি পাবে : প্রধান উপদেষ্টা

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৯৩ বার প্রদশিত হয়েছে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার মাধ্যমে দেশের অর্থনৈতিক কার্যক্রম সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি ও বিদেশে বাংলাদেশী পণ্য রফতানি বৃদ্ধি পাবে। তিনি বলেন, ‘দেশীয় পণ্যসামগ্রী বিদেশী ক্রেতাদের সামনে তুলে ধরতে, পণ্য বহুমুখীকরণ, বিদেশী বিনিয়োগ আকৃষ্টকরণ ও দেশের সার্বিক উন্নয়নে এ মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।’ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা (ডিআইটিএফ)-২০২৫ উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘প্রতিবছরের মতো এ বছরও মাসব্যাপী ২৯তম ‘ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা (ডিআইটিএফ)- ২০২৫’ অনুষ্ঠিত হতে যাচ্ছে জেনে আমি অত্যন্ত আনন্দিত। এ উপলক্ষে আমি মেলায় অংশগ্রহণকারী দেশী-বিদেশী শিল্প উদ্যোক্তা, বিনিয়োগকারী, ব্যবসায়ী ও ক্রেতাসাধারণকে শুভেচ্ছা জানাই।’ তিনি বলেন, ‘ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা একদিকে দেশী-বিদেশী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যসমূহ দর্শক, ভোক্তা, ক্রেতা ও আমদানিকারকদের সামনে প্রদর্শনে সহায়ক ভূমিকা পালন করছে, অপরদিকে বিদেশী পণ্যের মানদণ্ড, ডিজাইন, ফ্যাশন চাহিদা ও প্রতিযোগিতার বিষয়ে তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে স্থানীয় উদ্যোক্তাদের ধারণা অর্জনে কার্যকর ভূমিকা পালন করছে।’ তিনি আরো বলেন, ‘ছাত্র-শ্রমিক-জনতার বৈষম্যবিরোধী গণঅভ্যুত্থানে অগণিত শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।’ মেলায় অংশগ্রহণকারী সকল দেশ ও প্রতিষ্ঠানকে পারস্পরিক সহযোগিতামূলক অংশীদারিত্ব তৈরি এবং সমৃদ্ধির পথে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে তিনি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার (ডিআইটিএফ)-২০২৫ সার্বিক সাফল্য কামনা করেন। সূত্র : বাসস

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies