1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করার ষড়যন্ত্র চলছে-তারেক রহমান বেগম রোকেয়া নারী সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিলেন-প্রধান উপদেষ্টা সংসদ নির্বাচন: ৮১ স্থানীয় পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিলো ইসি বগুড়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গণ দোয়া ও মোনাজাতে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বালিয়াদিঘী’তে দোয়া মাহফিলে সাবেক এমপি লালু যুবদল নেতা খোকন কে দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু আরডিএর নির্দেশ অমান্য করে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কাজলায় সাততলা ভবনের অবৈধ নির্মাণ কাজ শুরু বগুড়ার নামুজায় দাড়িপাল্লায় ভোট চেয়ে সোহেলের গণসংযোগ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নাড়ুয়ামালাতে দোয়া মাহফিল নন্দীগ্রামে নবাগত ইউএনও শারমিন আরা’র যোগদান ও শুভেচ্ছা বিনিময়

আদমদীঘিতে জাসাস’র ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • সম্পাদনার সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৬১ বার প্রদশিত হয়েছে

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।  শনিবার বিকেলে আদমদীঘিস্থ দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে আদমদীঘি বাসষ্ট্যান্ড চত্ত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জাসাস আদমদীঘি উপজেলা শাখার সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম বাপ্পীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাসাস বগুড়া জেলা শাখার আহবায়ক ওয়াহিদ মুরাদ, বগুড়া জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক ও বগুড়া মজিবর রহমান মহিলা কলেজের সাবেক ভিপি নেহার সুলতানা তিথি, আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার, সাধারণ সম্পাদক আবু হাসান, বগুড়া জেলা জাসাস’র যুগ্ম আহবায়ক এ্যাড. জামাল পাশা রানা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বুলবুল ফারুক, বিএনপি নেতা আবু তালেব দুলাল, মোকলেছার রহমান, আকবর খান, মিজানুর রহমান, যুবদল নেতা শাহ রিয়ন, ছাত্রদল নেতা আহমেদ কাওছার দ্বীপ প্রমূখ। এর আগে সকালে বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মধ্য দিনটি শুরু হয়। সন্ধ্যায় বাসষ্ট্যান্ড চত্ত্বরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies