1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
চট্টগ্রামে তারেক রহমান: কাল চার জেলায় ৬ জনসভা আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে অগ্রাধিকার দেবে বিএনপি: তারেক রহমান ছোট ভাই কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড গাবতলীতে বিএনপিনেতা কাসেম ও খাইরুলের কবর জিয়ারত করলেন সাবেক এমপি লালু জনগণের টাকা চুরি করে বিদেশে পাচার করেছে তাদের পেটে হাত ঢুকিয়ে সেই টাকা বের করে আনা হবে-বগুড়ায় জামায়াত আমীর বগুড়ায় কোকোর মৃত্যু বাীর্ষকীতে পরিবারের দোয়া মাহফিল বগুড়ায় জুলাই স্মৃতিস্তম্ভ ও শহীদদের কবরে উপদেষ্টা আদিলুর রহমান খানের শ্রদ্ধা বগুড়া পৌর এলাকায় তারেক রহমানের ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ বাগবাড়ীতে কোকো’র ১১তম মৃত্যুবার্ষিকী’তে কোরআন খতম ও দোয়া মাহফিল

উপদেষ্টা হাসান আরিফ আর নেই

  • সম্পাদনার সময় : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ৫৪ বার প্রদশিত হয়েছে

অন্তর্বতীকালীন সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ মারা গেছেন। আজ শুক্রবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে উপদেষ্টার সহকারী একান্ত সচিব মো. আবিদ চৌধুরী জানান, উপদেষ্টা (হাসান আরিফ) স্যার মারা গেছেন। আজ শুক্রবার বিকেল ৩টার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হাসান আরিফ ২০০৮ সালের জানুয়ারি থেকে ২০০৯ জানুয়ারি পর্যন্ত ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ভূমি এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন। এরপর ২০২৪ সালের ৮ আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন এবং ৯ আগস্ট স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান। একই বছরের ২৭ আগস্ট তিনি ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান। ১৯৪১ সালের ১০ জুলাই হাসান আরিফ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে স্নাতক এবং পরবর্তীতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি সম্পন্ন করেন। তিনি কলকাতা হাইকোর্টে ১৯৬৭ সালে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন। এরপর ঢাকায় এসে বাংলাদেশ হাইকোর্টে কাজ শুরু করেন। ২০০১ থেকে ২০০৫ সালের ২৮ এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies