1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করার ষড়যন্ত্র চলছে-তারেক রহমান বেগম রোকেয়া নারী সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিলেন-প্রধান উপদেষ্টা সংসদ নির্বাচন: ৮১ স্থানীয় পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিলো ইসি বগুড়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গণ দোয়া ও মোনাজাতে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বালিয়াদিঘী’তে দোয়া মাহফিলে সাবেক এমপি লালু যুবদল নেতা খোকন কে দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু আরডিএর নির্দেশ অমান্য করে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কাজলায় সাততলা ভবনের অবৈধ নির্মাণ কাজ শুরু বগুড়ার নামুজায় দাড়িপাল্লায় ভোট চেয়ে সোহেলের গণসংযোগ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নাড়ুয়ামালাতে দোয়া মাহফিল নন্দীগ্রামে নবাগত ইউএনও শারমিন আরা’র যোগদান ও শুভেচ্ছা বিনিময়

নির্বাচিত সরকারই সংসদে পরিপূর্ণ সংস্কার করবে : আমীর খসরু

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৯০ বার প্রদশিত হয়েছে

সংস্কারের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সংস্কারের গল্প আমাদের সামনে করে লাভ হবে না। কয়েকজন লোক টেবিলে বসে সংস্কার করা যায় না। জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সরকারই সংসদে পরিপূর্ণ সংস্কার করবে।’ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাজধানীর শাহবাগে বিএসএমএমইউতে গণঅভ্যুথানে আহত ছাত্র-জনতার চিকিৎসার সার্বিক খোঁজ ও আর্থিক সহায়তা শেষে তিনি এই কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ড্যাবের সভাপতি ডা. হারুনুর রশীদ, মহাসচিব ডা. আব্দুস সালাম ও ড্যাবের অন্য নেতারা। টেবিলে বসে সংস্কারের মতো ভুল ধারণা আর কিছু হতে পারে না উল্লেখ করে আমীর খসরু বলেন, ‘সংস্কারের মালিকানা থাকতে হবে দেশের জনগণের হাতে। সংস্কার হচ্ছে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। এটা চলমান।’ রাজনীতিবিদদের উদ্দেশ্য খারাপ হলে কোনো সংস্কার কাজে আসবে না বলে মনে করেন বিএনপির এই নেতা। তিনি আরো বলেন, ‘বিএনপি ঘোষিত সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে বদ্ধপরিকর।’ আওয়ামী লীগ দেশকে ধ্বংস করার পরও যে বাংলাদেশ দাঁড়িয়ে আছে তা জিয়াউর রহমানের সার্বিক সংস্কারের ফসল বলেও দাবি করেন আমীর খসরু।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies