1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী মরহুম সাংবাদিক রউফ জালালের পরিবারের খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব অবৈধভাবে তেল মজুতের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নন্দীগ্রাম কলেজপাড়া আদর্শ ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বগুড়া করনেশন স্কুলের এসএসসি ১৩ তম ব্যাচের মিলনমেলা ও ইফতার ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি পূরণ করেছেন তারেক রহমান: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী-মীর শাহে আলম সংসদকে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী সংসদ অধিবেশন ১৫ মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা রাষ্ট্রপতির বক্তব্যের সময় বিরোধী জোটের ওয়াকআউট

চাটমোহরে ব্রিজ ভেঙ্গে চরম ভোগান্তি

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১০০ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: পাবনার চাটমোহর উপজেলার কামালপুর গ্রামে এলজিইডির একটি পুরাতন ব্রীজের মাঝখানে ভেঙ্গে যাওয়ায় সীমাহীন ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। কামালপুর থেকে রামচন্দ্রপুর অভিমুখী আঞ্চলিক এ সড়কে অত্যন্ত ঝুঁকি নিয়ে চলাচল করছে ছোট যানবাহন। আর বড় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। প্রায় দুই মাস ধরে এ অবস্থা চলে আসলেও সংস্কার করা হয়নি ব্রীজটি। খোঁজ নিয়ে ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, প্রায় ২৭ বছর আগে ব্রীজটি নির্মিত হয়। বছর খানেক আগে ব্রীজটির মধ্যভাগ ভেঙ্গে গেলে এলাকাবাসী নিজেদের উদ্যোগে ব্রীজটি মেরামত করে চলাচলের উপযোগী করে। কিন্তু সম্প্রতি আবারো ভেঙ্গে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। কামালপুর এলাকার সাবেক ইউপি সদস্য বারেক প্রামানিক জানান, কামালপুর থেকে এ সড়ক হয়ে আমরা রামচন্দ্রপুর, আটঘরিয়া, দাশুরিয়া, মুলাডুলিসহ বিভিন্ন এলাকায় যাতায়াত করি। কামালপুর এলাকায় ব্রীজটি ভেঙ্গে যাওয়ায় চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। স্খানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন,  প্রায়ই ঘটছে ছোট খাট দূর্ঘটনা। ঝুঁকি নিয়ে ছোট যানবাহন চলাচল করলেও বড় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এলাকাবাসী দ্রুত ব্রিজ সংস্কার করে যানবাহন চলাচলের উপযোগী করতে সংশ্লিষ্ট মহলের হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্রিজের স্থানে নতুন ব্রিজ নির্মাণের দাবি জানান তারা। এ বিষয়ে চাটমোহর উপজেলা প্রকৌশলী সুলতান মাহমুদ বলেন, পুরাতন কিছু ব্রীজ এর স্থলে নতুন করে ব্রীজ নির্মাণের প্রস্তাবনা পাঠানো আছে। জন দূর্ভোগ এড়াতে আপাতত জেলা কর্মকর্তা ও চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলে উপজেলা পরিষদ থেকে ব্রীজটি সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies