1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করার ষড়যন্ত্র চলছে-তারেক রহমান বেগম রোকেয়া নারী সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিলেন-প্রধান উপদেষ্টা সংসদ নির্বাচন: ৮১ স্থানীয় পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিলো ইসি বগুড়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গণ দোয়া ও মোনাজাতে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বালিয়াদিঘী’তে দোয়া মাহফিলে সাবেক এমপি লালু যুবদল নেতা খোকন কে দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু আরডিএর নির্দেশ অমান্য করে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কাজলায় সাততলা ভবনের অবৈধ নির্মাণ কাজ শুরু বগুড়ার নামুজায় দাড়িপাল্লায় ভোট চেয়ে সোহেলের গণসংযোগ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নাড়ুয়ামালাতে দোয়া মাহফিল নন্দীগ্রামে নবাগত ইউএনও শারমিন আরা’র যোগদান ও শুভেচ্ছা বিনিময়

মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলল বাংলাদেশ

  • সম্পাদনার সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৫৭ বার প্রদশিত হয়েছে

বাংলাদেশের মানুষের গড় আয় এখন ভারত ও পাকিস্তানের চেয়ে বেশি। বিশ্বব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে, মাথাপিছু আয় বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে অন্যতম। দুই দশক আগেও মাথাপিছু আয়ের ক্ষেত্রে ভারত ও পাকিস্তান বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে ছিল। তবে ধীরে ধীরে বাংলাদেশের অর্থনীতির অগ্রগতি এ চিত্র পাল্টে দিয়েছে। ২০২৩ সালে বাংলাদেশের মাথাপিছু জিডিপি দাঁড়িয়েছে ২,৬২১ ডলার, যেখানে ভারতের ২,৬১২ ডলার এবং পাকিস্তানের ১,৪৭১ ডলার। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২০ সালে প্রথমবারের মতো মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যায় বাংলাদেশ। একইভাবে, ২০১৬ সালে পাকিস্তানকেও পেছনে ফেলে। বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়, করোনা মহামারী ও বৈশ্বিক মন্দার প্রভাব সত্ত্বেও বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি পুরোপুরি নেতিবাচক হয়নি। ২০২১-২২ অর্থবছরে প্রবৃদ্ধি ৭.১ শতাংশে পৌঁছায়, যদিও সাম্প্রতিক বছরগুলোতে তা ধীর হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে প্রবৃদ্ধির হার ৪ শতাংশে নামার পূর্বাভাস দেওয়া হয়েছে। জাতীয় মাথাপিছু আয়ের দিক থেকেও বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে। গত দুই দশকে দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর তুলনায় বাংলাদেশের মাথাপিছু আয় সবচেয়ে দ্রুতগতিতে বেড়েছে। ভুটান, নেপাল, এবং মায়ানমারের মতো দেশগুলোও উল্লেখযোগ্য উন্নতি করেছে, তবে বাংলাদেশের প্রবৃদ্ধি তাদের চেয়ে বেশি ধারাবাহিক। ক্রয়ক্ষমতার ক্ষেত্রে বাংলাদেশ পাকিস্তানের চেয়ে এগিয়ে থাকলেও ভারতের চেয়ে কিছুটা পিছিয়ে। তবে বিশ্বব্যাংক আশা করছে, টেকসই প্রবৃদ্ধি বজায় রাখতে পারলে বাংলাদেশ ভবিষ্যতে আরও ভালো অবস্থানে থাকবে। বিশ্বব্যাংকের গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস রিপোর্টের বিস্তারিত আগামী ১৪ জানুয়ারি প্রকাশিত হবে, যেখানে দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক অগ্রগতির বিশদ বিশ্লেষণ তুলে ধরা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies